ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা দিলীপ রাজ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০২:০৮ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী ও প্রযোজক দিলীপ রাজ আর নেই। মঙ্গলবার (১২ মে) গভীর রাতে হঠাৎ হার্ট অ্যাটাক বা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ভারতের একাধিক সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

পারিবারিক সূত্র জানায়, ভোরের দিকে আচমকাই তীব্র হৃদ্‌রোগে আক্রান্ত হন দিলীপ রাজ। দ্রুত তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

তার আকস্মিক মৃত্যুতে দক্ষিণী বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং স্মরণ করছেন প্রিয় এই অভিনেতাকে।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমায় অভিনয় করেছেন দিলীপ রাজ। ২০০৭ সালে পুনিথ রাজকুমারের আলোচিত সিনেমা মিলানা দিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। পরে ইউ টার্ন ও বয়ফ্রেন্ডসহ বহু সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। অভিনয় করেছেন ২৪টিরও বেশি সিনেমায়।

আরও পড়ুন

শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও ছিল তার দাপুটে উপস্থিতি। হিটলার কল্যাণ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এছাড়া জননী, রঙ্গোলী, কুমকুম ভাগ্য, মাঙ্গল্য ও রথসপ্তমীর মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সফল ছিলেন দিলীপ রাজ। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একাধিক ধারাবাহিক নির্মাণ করেছেন তিনি।

মঞ্চনাটক দিয়েই অভিনয়ে পথচলা শুরু হয়েছিল তার। পরে টেলিভিশন ও সিনেমায় নিজের আলাদা জায়গা তৈরি করেন। সংগীতশিল্পী হিসেবেও পরিচিতি ছিল তার। বিশেষ করে এক সিনেমায় তার কণ্ঠে ডাবিং দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

দিলীপ রাজের মৃত্যুতে দক্ষিণী বিনোদন অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
মা হারালেন রানি মুখার্জি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
মা হারালেন রানি মুখার্জি
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
কবি ও একসময়ের দর্শকপ্রিয় নাট্যাভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে রয়েছেন এই অভিনেতা।  জানা গেছে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের শারীরিক অবস্থা নিয়ে রিফাত চৌধুরী জানান, এখন তিনি বেড রেস্টে রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা সব রিপোর্ট ও তার ফাইল পর্যালোচনা করে এরপর মূল চিকিৎসা শুরু করবেন।  হাসপাতালে রিফাতের পাশে শুরু থেকেই রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, অভিনেতার বেশিরভাগ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বুধবার  (২৩ সেপ্টেম্বর) আরও দুটি পরীক্ষা করানোর কথা রয়েছে। এসব পরীক্ষা শেষ হওয়ার পর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেড না পেয়ে তাকে দুই দিন ফ্লোরে থাকতে হয়েছিল। পরে বেডের ব্যবস্থা হলেও তার চিকিৎসা ব্যয় নিয়ে নতুন করে সংকট তৈরি হয়।  অভিনেতার অসুস্ততার বিষয়টি জানার পর শোবিজ অঙ্গনে অনেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পাশাপাশি অভিনয়শিল্পী সংঘ ও শোবিজের কয়েকজন তারকা তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।  অমিতাভ অরণ্য জানিয়েছেন, রিফাতের নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নেই। তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার অর্থ তার মাধ্যমে রিফাতের কাছে পৌঁছে দেয়ার কথা জানানো হয়েছে। আরটিভি/এসআর
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
আরও পড়ুন
রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ১১.৬ শতাংশ
ব্রহ্মপুত্রে চিনের ৬০ হাজার মেগাওয়াটের মেগা ড্যাম প্রকল্প!
বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল
সম্মতি ছাড়া জন্ম দেওয়ায় নিজের মা-বাবার বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা ছেলের