আরটিভির ছবি ‘তুমি যে আমার’

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬ , ০৪:৪৭ পিএম


আরটিভির ছবি ‘তুমি যে আমার’

দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আরটিভি’র প্রযোজনায় এবার তৈরি হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘তুমি যে আমার’ (A Journey by love)। পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

এ উপলক্ষে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে আরটিভির সঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চুক্তিপত্র সই হয়।

এ প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বললেন, দর্শকদের নির্মল বিনোদনের জন্য আমরা চলচ্চিত্র নির্মাণে যাচ্ছি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। আশা করি ‘তুমি যে আমার’ সিনেমাটি দর্শকনন্দিত হবে।

মুহম্মদ মোস্তফা কামাল রাজ বললেন, সম্পূর্ণ মৌলিক একটি গল্প নিয়ে ‘তুমি যে আমার’ চলচ্চিত্রটি তৈরি করতে যাচ্ছি। চলচ্চিত্রটির অভিনয় শিল্পীদের নাম এখনই প্রকাশ করছি না। আয়োজন করেই জানানো হবে। ধন্যবাদ বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডকে, এ চলচ্চিত্রটি প্রযোজনা করার জন্য।

উল্লেখ্য, চলচ্চিত্রটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।


‘তুমি যে আমার’ চলচ্চিত্রটির চুক্তিপত্র সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) হাবীব ভূঁইয়া, বার্তা প্রধান লুৎফর রহমান, বিক্রয় ও বিপণন প্রধান সুদেব চন্দ্র ঘোষ, আরটিভি অনলাইন প্রধান বার্তা সম্পাদক আনোয়ার হক, সহকারি মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) সৈয়দ সাবাব আলী আরজু, সহকারি মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মোজাম্মেল হোসেন।

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission