ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি গৃহবধূই হতে চেয়েছিলাম’, ফের বিয়ে করছেন অভিনেত্রী জেনিফার উইংগেট

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০২:০৮ পিএম
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইংগেট । ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইংগেট ফের বিয়ে করছেন। অবশেষে দুবাইয়ের ব্যবসায়ী ইসমাইল উইলিয়ামকে বিয়ে করছেন তিনি। আর এ খবর ছড়াতেই তার প্রাক্তন স্বামী কর্ণের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে নানা খবর উঠে আসছে।

জনপ্রিয় টেলিভিশন জুটি কর্ণ সিং গ্রোভার ও জেনিফার উইংগেটের বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা এখনও ভক্তদের মনে আলোচনার বিষয়। ২০১২ সালে বিয়ে করলেও মাত্র দুই বছরের মধ্যেই ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

টেলিভিশন ধারাবাহিক দিল মিল গায়েতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের প্রেমের শুরু। তবে বিয়ের পর সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের বহু বছর পর জেনিফার এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত অনুভূতি ও সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেন।

আরও পড়ুন

তিনি জানান, বিয়ের সময় তিনি ক্যারিয়ারের শীর্ষে ছিলেন, তবুও প্রেমের টানে সব কিছু উপেক্ষা করে কর্ণকে বিয়ে করেছিলেন। তার ভাষায়, তখন তিনি অভিনয় ছেড়ে দিয়ে গৃহবধূর জীবন বেছে নিতে প্রস্তুত ছিলেন। এমনকি পরিবার ও ঘনিষ্ঠদের আপত্তি থাকা সত্ত্বেও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।

জেনিফার বলেন, তিনি তখন বাস্তবতা না ভেবে শুধুই আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিয়ের ব্যাপারে সম্পূর্ণভাবে নিশ্চিত না হয়েই গাঁটছড়া বেঁধেছিলেন।

বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও স্বীকার করেন। তার মতে, সেই সময় তিনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন এবং দীর্ঘদিন সেই আঘাত কাটিয়ে উঠতে সময় লেগেছিল।

অন্যদিকে বিচ্ছেদের পর কর্ণ সিং গ্রোভার পরবর্তীতে অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০১৬ সালে বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।

বর্তমানে আবার নতুন করে আলোচনায় এসেছে জেনিফারের ব্যক্তিগত জীবন, যেখানে পুরোনো সম্পর্কের আবেগঘন স্মৃতি ভক্তদের মধ্যে নস্টালজিয়া তৈরি করেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী
দীর্ঘদিন ধরেই হাতের একটি মালা নিয়ে ভক্তদের কৌতূহলের কেন্দ্রে রয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার কিংবা বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তার হাতে দেখা যায় মালাটি।
হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন।
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর বেশ কয়েক মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী
বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করিয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন’ টিভি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে গোপন খবরটি জানান ৩৬ বছর বয়সী লরেন্স। অনুষ্ঠানে সঞ্চালক অ্যান্ডি কোহেন ভাইরাল একটি ঘটনা নিয়ে জেনিফার লরেন্সের মতামত জানতে চান। ঘটনাটি ছিল, এক নারীর স্তনের আঘাতে ‘রিয়েল হাউজওয়াইফ অব নিউ ইর্য়ক’-এর সদস্য হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যাওয়ার খবর ছড়িয়েছিল। ৫৮ বছর বয়সী অ্যান্ডি কোহেন অভিনেত্রী জেনিফার লরেন্সের কাছে জানতে চান- ‘একটি স্তনের আঘাতে কীভাবে হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যেতে পারে, বিষয়টি কী আপনার কাছে রহস্যজনক মনে হয়?’ জবাবে এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ। অথচ আমার স্তনও ইমপ্ল্যান্ট করা।   জেনিফারের জবাবে বিস্ময় প্রকাশ করে জানতে চান- ‘সত্যি?’ হাসতে হাসতে জেনিফার লরেন্স বলেন, ‘হ্যাঁ, সত্যিই করিয়েছি। এগুলো বেশ নতুন।’ এ সময় তার পাশে বসে থাকা ৩৪ বছর বয়সী অভিনেতা হাচারসন হেসে ওঠেন। ইমপ্ল্যান্ট করানোর জন্য ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার চিকিৎসক ডা. স্টিভেন টাইটেলবাউমের নামও উল্লেখ করেন জেনিফার লরেন্স।   এরপর সঞ্চালক ব্রেস্ট ইমপ্ল্যান্টের আকার সম্পর্কে বলেন- ‘এগুলো কী বি কাপ?’ জবাবে জেনিফার লরেন্স বলেন, ‘না, পুরো সি কাপ। আগেও যে আকার ছিল, এখনো সেটাই।’ তারপর অ্যান্ডি কোহেন বলেন, ‘দেখতে সুন্দর লাগছে।’ সঞ্চালকের প্রশংসার জন্য ধন্যবাদ জানান জেনিফার লরেন্স। এখানেই শেষ নয় এরপর কোহেন বলেন, ‘আপনার সংযমের প্রশংসা করছি।’ এরপরই রসিকতার ছলে জেনিফার লরেন্স বলেন, ‘যাই হোক, আমি দুজনের নাক ভেঙেছি।’ এ কথা বলার পর ক্যামেরার দিকে তাকিয়ে মজার একটি অভিব্যক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী।  আরটিভি/এসআর  
স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী
আরও পড়ুন
সেই ইসমাইলকেই বিয়ে করলেন জেনিফার উইঙ্গেট
বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন করণ