মা হবার পর জীবন বদলে গেলো সানির

বিনোদন ডেস্ক

বুধবার, ১৭ জানুয়ারি ২০১৮ , ০৪:২৪ পিএম


মা হবার পর জীবন বদলে গেলো সানির

বলিউড অভিনেত্রী সানি লিওনকে নিয়ে নানা কারণেই আলোচনা হয়ে থাকে। আবারো নতুন করে আলোচনায় এলেন এই সুন্দরী। মহারাষ্ট্রের লাতুর থেকে কন্যা সন্তান দত্তক নিয়েছেন সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।

মেয়ের নাম রেখেছেন নিশা কাউর ওয়েবার। মহারাষ্ট্রের একটি ছোট গ্রামের আশ্রম থেকে নিশাকে দত্তক নেয়ার পরই নতুন করে খবরের শিরোনামে উঠে আসেন সানি লিওন।

মা হবার পর একাধিকবার নানা রকম সমালোচনার মুখে পড়তে হয়েছে সানি লিওনকে। সমালোচনার মুখে পড়েও কখনো ভেঙে পড়েননি তিনি। সানি জানিয়েছেন, মা হবার পর তার জীবন কিভাবে বদলে গিয়েছে।

সাবেক নীল ছবির তারকা জানান, প্রতিদিন সকালে তিনি খুব কম সময়ই পান মেয়ের সঙ্গে কাটানোর। মাঝে মধ্যে নিশাকে নিয়ে শুটিংয়ের সেটে চলে যান। তবে সব সময় সেটা হয় না। কিন্তু, তিনি ও ড্যানিয়েল সব সময়ই মেয়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন।

সানি লিওন বলেন, মা হবার আগের জীবন একরকম। আর মা হবার পর অন্যরকম। এখন তো রুটিন মেনে জীবনে চলতে হয়। রুটিন ছাড়া এক পা-ও এদিক ওদিক করা যায় না।

সানি ও তার স্বামীর ভাষ্য, দত্তক নেয়ার বিষয়ে নিশাকে সব জানানো হবে। কোনো কিছুই গোপন রাখা হবে না। এরই মধ্যে দত্তক নেয়ার বিষয়ে কাগজপত্র তৈরি করা হয়েছে।

এম/পিআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission