ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কারিনা ছাড়া ঈদ আমার কাছে বিষাদময়: কায়সার হামিদ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৭:৩৮ পিএম
কারিনা কায়সার ও কায়সার হামিদ : ছবি সংগৃহীত

অভিনেত্রী, চিত্রনাট্যকার ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার সম্প্রতি মারা গেছেন। তার মৃত্যু মেনে নিতে পারছে না শোকাহত পরিবার। তার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ মাঝেমধ্যেই মেয়েকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট করেন। মঙ্গলবার (২৬ মে) বিকেলে দেওয়া তার পোস্টটির বিশেষ কারণ, এবারই প্রথম আদরের মেয়েকে ছাড়া ঈদ উদ্‌যাপন করবেন তিনি।

এ দিন পারিবারিক একটি ছবি শেয়ার করে কায়সার হামিদ জানান, এবারের ঈদ তার জন্য আনন্দের নয়, বরং গভীর শোকের। মেয়েকে হারানোর কষ্টে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে ইঙ্গিত দেন।

আরও পড়ুন

তিনি লেখেন, ঈদ এলো আনন্দের বার্তা নিয়ে। কিন্তু এই ঈদ আমার কাছে নিরানন্দ আর বিষাদময়। মাঝখানের লাল পরীটা হঠাৎ অকাশে উড়ে চলে গেছে, কারিনাকে ছাড়া এই প্রথম ঈদ উৎসব। মেয়েটা আমাদের আনন্দ করতে, আনন্দে থাকতে, মানুষ কে আনন্দে রাখতে পছন্দ করতো। অথচ সেই কি না আমাদের মাঝে নেই।

তিনি আরও উল্লেখ করেন, ধর্মীয় ও সামাজিক নিয়ম মেনে ঈদের আনুষ্ঠানিকতা পালন করছেন, তবে প্রতিটি মুহূর্তেই মেয়ের অনুপস্থিতি অনুভূত হচ্ছে। সবশেষে তিনি লিখেছেন, আমার রাজকন্যা তুমি আমাদের সঙ্গেই আছো। তোমাকে জানাই ঈদ মোবারক।

এর আগে একাধিক পোস্টে তিনি মেয়ের স্মৃতি স্মরণ করে আবেগঘন কথা লিখেছিলেন। সেখানে তিনি জানান, মেয়ের অকাল প্রয়াণ মেনে নেওয়া তার জন্য কঠিন হয়ে উঠেছে এবং প্রতিদিনই সেই শূন্যতা অনুভব করেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি