শীতার্তদের জন্য ত্রাণ নিয়ে গেলেন অনন্ত জলিল

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২২ জানুয়ারি ২০১৮ , ০৩:১৬ পিএম


শীতার্তদের জন্য ত্রাণ নিয়ে গেলেন অনন্ত জলিল
ছবি: ফেসবুক থেকে নেয়া।

এবার শীতার্তদের জন্য গরম কাপড় নিয়ে বরিশালের গৌরনদী উপজেলায় ছুটে গেলেন অনন্ত জলিল। আজ সোমবার, ২২ জানুয়ারি একটি হেলিকপ্টারে করে তিনি সেখানে গিয়েছেন।

বিজ্ঞাপন

অনন্ত জলিল বলেন, গৌরনদী উপজেলা থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। তবে ইচ্ছে আছে আরও দুই-তিনটি এলাকায় শীতবস্ত্র গরীবের মাঝে বিতরণ করা। সম্ভব হলে আপনারাও মানুষের পাশে দাঁড়ান।

অনন্ত জলিল এবার তার ছেলে আরিজকেও সঙ্গে নিয়েছেন। এছাড়া মুফতি ওসামা, মঈন আব্দুল্লাহসহ কয়েকজন আছেন অনন্ত জলিলের সঙ্গে।

বিজ্ঞাপন

এর আগে গত বছর বন্যায় কুড়িগ্রামে ত্রাণ বিতরণ করেছিলেন অনন্ত জলিল। দেশে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও বিভিন্ন জনহিতকর কাজে প্রায়ই দেখা যায় তাকে।

একাধারে চলচ্চিত্র নায়ক, পরিচালক, প্রযোজক, ব্যবসায়ী হিসেবে পরিচিত অনন্ত জলিল। ২০১০ সালে ‘খোঁজ দ্যা সার্চ’ সিনেমার মাধ্যমে তার বাংলা চলচ্চিত্রে অভিষেক।

বিজ্ঞাপন

এরপর হৃদয় ভাঙ্গা ঢেউ, দ্য স্পীড, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালোবাসা, মোস্ট ওয়েলকাম-টু ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন।

সাম্প্রতিক সময়ে ধর্মচর্চায় যুক্ত হয়ে আলোচনায় এসেছেন তিনি। দেশীয় মিডিয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন মিডিয়ায় অনন্ত জলিলের ধর্মচর্চার খবর প্রকাশ হয়েছে। তবে সিনেমা থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর কোনো ঘোষণা দেননি তিনি।

বিজ্ঞাপন

কিছুদিন আগে সাহাবীদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে তিনি বলেন, আমি দ্বীনের রাস্তায় নতুন; তাই আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করে জানতে পারলাম, সাহাবীদের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা জায়েজ না।

আরও পড়ুন

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission