ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

দেড় বছরের মেয়ের বিরল রোগ নিয়ে ভেঙে পড়েছেন বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

রূপালি পর্দায় সবসময় প্রাণবন্ত ও হাসিখুশি এক নায়ক হিসেবে পরিচিত বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। তবে ব্যক্তিগত জীবনে বর্তমানে তিনি পার করছেন কঠিন এক সময়। কারণ, তার দেড় বছরের কন্যা লারা ভুগছে একটি বিরল শারীরিক সমস্যায়। আর সেই বাস্তবতা সামনে এনে আবেগঘন এক বার্তায় ভেঙে পড়েছেন এই অভিনেতা।

২০২১ সালে দীর্ঘদিনের প্রেমিকা ও ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালকে বিয়ে করেন বরুণ ধাওয়ান। ২০২৪ সালের ৩ জুন তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান লারা। তবে সেই আনন্দের মধ্যেই ধীরে ধীরে সামনে আসে এক কঠিন সত্য লারা আক্রান্ত ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ’ (ডিডিএইচ) নামের একটি বিরল রোগে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এই রোগে শিশুর কোমরের জয়েন্ট স্বাভাবিক অবস্থানে থাকে না। এর ফলে একটি পা অন্যটির তুলনায় লম্বা হয়ে যেতে পারে এবং হাঁটা-চলায় জটিলতা দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না হলে ভবিষ্যতে বাতের ব্যথা কিংবা মেরুদণ্ডজনিত সমস্যাও তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এ বিষয়ে খোলামেলা কথা বলেন বরুণ ধাওয়ান। তিনি জানান, লারাকে টানা আড়াই মাস ‘স্পাইকা কাস্ট’ নামে বিশেষ ধরনের একটি ব্রেস পরিয়ে রাখতে হয়েছিল। পুরো প্রক্রিয়াটি ছিল শারীরিকভাবে যেমন কষ্টকর, তেমনি একজন বাবার জন্য মানসিকভাবেও ছিল অত্যন্ত বেদনাদায়ক।

বরুণ বলেন, মেয়েকে অজ্ঞান করে এই কাস্ট পরানো হতো। একজন বাবা হিসেবে সেটা দেখা সত্যিই খুব কঠিন ছিল।

তবে বর্তমানে কিছুটা স্বস্তির খবরও দিয়েছেন তিনি। বরুণ জানান, এখন লারাকে আর সেই কাস্ট পরতে হচ্ছে না এবং অস্ত্রোপচার ছাড়াই সে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে।

অভিনেতার ভাষায়, এই সময়টা শুধু তার ব্যক্তিগত জীবন নয়, পেশাগত জীবনকেও নাড়িয়ে দিয়েছে। ক্যারিয়ারে কিছুটা ওঠানামার মধ্যেই মেয়ের অসুস্থতা তাকে আরও মানসিকভাবে ভেঙে দেয়। এমনকি নতুন সিনেমা ‘বর্ডার ২’-এ কাজ শুরু করার পর তার অভিনয় নিয়েও সমালোচনা শুরু হয়।

সব মিলিয়ে, তারকাখ্যাতির আড়ালে একজন অসহায় বাবার দুশ্চিন্তা, কষ্ট আর লড়াইয়ের গল্পই যেন এখন বেশি স্পষ্ট হয়ে উঠেছে বরুণ ধাওয়ানের জীবনে।


সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বামীর পরকীয়া জেনেও ১২ বছর সংসার, বিচ্ছেদ চাননি অভিনেত্রী
বলিউডের একসময়ের জনপ্রিয় ও সাহসী অভিনেত্রী জিনাত আমানের ব্যক্তিজীবন বরাবরই আলোচনায়। বিশেষ করে অভিনেতা মাজহার খানের সঙ্গে তার দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন আজও কৌতূহল জাগায়।
স্বামীর পরকীয়া জেনেও ১২ বছর সংসার, বিচ্ছেদ চাননি অভিনেত্রী
মাঝরাতে অভিনেত্রীর ঘরে মাতাল পরিচালক, অতঃপর...
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের কাছ থেকে অস্বস্তিকর ও ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন।
মাঝরাতে অভিনেত্রীর ঘরে মাতাল পরিচালক, অতঃপর...
গাজর-সবজির স্যুপের পাত্রে মিলল মডেলের খুলি, আদালতে হত্যার রোমহর্ষক বর্ণনা
হংকংয়ের মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাবি চোই হত্যাকাণ্ডের বিচার চলাকালে আদালতে উঠে এসেছে নৃশংস হত্যার ভয়াবহ বিবরণ।
গাজর-সবজির স্যুপের পাত্রে মিলল মডেলের খুলি, আদালতে হত্যার রোমহর্ষক বর্ণনা
আরটিভিতে আজ (৩ অক্টোবর) যা দেখবেন
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (৩ অক্টোবর) যা দেখবেন
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আজ ২ অক্টোবর বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমসের জন্মদিন।
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস