ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা, যা জানাল পুলিশ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ০৫:১৭ পিএম


ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা, নিয়ে যা জানাল পুলিশ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আদালাত সূত্রে জানা গেছে ২০ এপ্রিল নিহত শ্রাবণের বড় ভাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুরাগী এবং শোবিজ তারকা ও পরিচালকরা। অনেকেই দাবি তুলেছেন অভিনেতা বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধ ছিলেন। তার প্রমাণ হিসেবে অভিনেতার ফেসবুকের ‘লাল’ রঙের ছবি শেয়ার করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে থাকার পরও অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নেটিজেনরা।

Capture

এদিকে, মঙ্গলবার (২৯ এপ্রিল) অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার বিষয়ে এক পোস্টে সকালে বাংলাদেশ পুলিশের সদর দফতর জানায়, আদালত অভিযোগ গ্রহণের পর মামলা রুজু করেছে পুলিশ। 

ওই পোস্টে আরও জানানো হয়েছে, অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে আদালত অভিযোগ গ্রহণ করেছে। এরপর মিরপুর মডেল থানাকে নির্দেশ দেওয়া হয় মামলা হিসেবে নেওয়ার জন্যে। সেই নির্দেশ অনুযায়ী মামলা রুজু করে পুলিশ।

আরটিভি/এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission