প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

বিনোদন ডেস্ক, আরটিভি ডেস্ক

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১২:০২ পিএম


হানিয়া আমির
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার প্রথমবারের মতো ঢাকায় আসছেন। বাংলাদেশের ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করতে তিনি বিশেষ এই সফরে আসছেন।

বিজ্ঞাপন

সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে সোমবার (১৫ সেপ্টেম্বর) শেয়ার করা ভিডিও বার্তায় হানিয়া বলছেন, হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।

পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা হানিয়ার এই সফর সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে হচ্ছে। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি, তবে তিনি ঢাকায় কয়েকদিন অবস্থান করবেন।

বিজ্ঞাপন

২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া হানিয়া, ধারাবাহিক নাটক যেমন ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ ও ‘কাভি মে কাভি তুম’-এ অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন। সম্প্রতি বলিউডের ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে ভারতের চলচ্চিত্র অঙ্গনেও পা রেখেছেন তিনি।

আরও পড়ুন

রোমান্টিক, কমেডি থেকে গ্ল্যামারাস ও গম্ভীর চরিত্রে দক্ষতা দেখানো এই অভিনেত্রী বাংলাদেশের ভক্তদের মধ্যে বিশেষ পরিচিত। ঢাকায় সরাসরি তাকে দেখার জন্য ভক্তরা ইতিমধ্যেই উচ্ছ্বসিত।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission