কক্সবাজারের পানিতে নামলে শরীর চুলকানো শুরু করে: নায়লা নাঈম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ , ০২:৪০ পিএম


কক্সবাজারের পানিতে নামলে শরীর চুলকানো শুরু করে: নায়লা নাঈম
ছবি: কোলাজ

দেশের একসময়ের আলোচিত-সমালোচিত মডেল নায়লা নাঈম। বরাবরই সাহসী বক্তব্য ও খোলামেলা ভিডিও প্রকাশ করে আলোচনায় থাকেন তিনি। বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রের আইটেম গানেও তাকে বেশ খোলামেলাভাবে উপস্থিত হতে দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা কম হয়নি।

সামাজিক মাধ্যমেও বেশ খোলামেলা কথাই বলছেন আলোচিত এই মডেল। সম্প্রতি এক ফেসবুক পোস্টে জানালেন কক্সবাজারের সৈকতে নামলে তার শরীর চুলকায়।
 

NAILA
নায়লা নাঈম বলেন, জীবনে এই পর্যন্ত কক্সবাজার ঘুরতে বা শুটিং এ কম করে হলেও ৫০ বার গিয়েছি। তার মধ্যে হাতে গোনা ৩-৪ বার মনে হয় আমি পানিতে নেমেছি। প্রথমত, অতিরিক্ত মানুষের ভিড়। দ্বিতীয়ত, পানিতে নামলেই কিছুক্ষণ পর শরীর চুলকানো শুরু হয়। কিন্তু দেশের বাইরে গেলে যে কোন বীচে নামার জন্য আমি সবসময় পাগল থাকি।
বিচ গার্ল এট দ্যা বিচ।

আরও পড়ুন

নায়লা নাঈম তুমুলভাবে আলোচনায় আসেন ২০১৩ সালের শেষভাগে। সামাজিক মাধ্যমের আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন। কাজের পরিধি বাড়তে থাকে।

বিজ্ঞাপন, গানের মডেল নাটক—সমানভাবে চলতে থাকে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করে শোবিজে অভিষেক ঘটে নায়লা নাঈমের। এরপর পোশাকের মডেল হিসেবে দীর্ঘ সময় কাজ করেন। তবে এখন ব্যস্ত চিকিৎসা পেশায়।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission