কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা লেপচা শুটিং সেটে আহত হয়েছেন। বর্তমানে তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-তে অভিনয় করছেন। সম্প্রতি শুটিংয়ের সময় একটি দুর্ঘটনায় তার হাঁটুতে গুরুতর আঘাত লাগে এবং রক্তাক্ত হন তিয়াসা।
ঘটনাটি ঘটে যখন ফুলদানি ছোড়ার একটি দৃশ্য শুট করা হচ্ছিল। ভারী ফুলদানি তুলতে গিয়েই তার হাত থেকে পড়ে গিয়ে হাঁটুতে বড় একটি কাটা পড়ে। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসা দেওয়া হয় এবং ইঞ্জেকশনও নিতে হয়েছে। বর্তমানে তিয়াসা বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকের নির্দেশনায় সাবধানতার সঙ্গে চলাফেরা করছেন। তাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে, তবে পুরোপুরি সুস্থ হতে কিছু সময় লাগবে।
তিয়াসা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম হয় না। জানা গেছে, তিনি বর্তমানে অভিনেতা সোহেল দত্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাদের বিয়ের বিষয়ে এখনও কোনো ঘোষণা পাওয়া যায়নি।
অভিনেত্রীর শারীরিক অবস্থার খবর পেয়ে তার ভক্ত-অনুরাগীরা দ্রুত সুস্থতা কামনা করছেন। তিয়াসার জন্য সবাই আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরবেন।
আরটিভি/এসকে




