প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত ভিডিও ফাঁস, মুখ খুললেন ইনফ্লুয়েন্সার শফিক 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০১:১৮ পিএম


প্রেমিকার সঙ্গে  ব্যক্তিগত ভিডিও ফাঁস, মুখ খুললেন ইনফ্লুয়েন্সার শফিক 
ছবি: প্রতীকী ছবি

বান্ধবীর সঙ্গে ভারতীয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার শফিক এসকের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ওই ভিডিওতে দেখা গেছে প্রেমিকার সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাচ্ছেন শফিক। সামাজিকমাধ্যমে তা ছড়িয়ে পড়তেই চর্চার খোরাক জোগাচ্ছে। তবে বিষয়টি নিয়ে রাখঢাক রাখেননি শফিক ও তার সে বান্ধবী। এরইমধ্যে মুখ খুলেছেন তারা।

এক সাক্ষাৎকারে শফিক বলেছিলেন, তার ঘনিষ্ঠ এক বন্ধু নিজেই ভিডিওটি ছড়িয়েছেন। তবে এতে খেসারত দিতে হয়েছে ইনফ্লুয়েন্সারের বান্ধবীকে। সমালোচনা ও নিন্দামন্দের শিকার হয়েছেন তিনি।

তার কথায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল, যেন আমার সম্মান সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়েছে। সেই সময় আমার বারবার আত্মহত্যার চিন্তা আসত। আমি আর বাঁচতে চাইছিলাম না।

তবে ভিডিও ফাঁস ইস্যুতেও শফিকের সঙ্গে সম্পর্কে ছেদ পড়েনি তার। বরং তিনি পাশে আছেন প্রেমিকের। কঠিন সময়ে পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেমিকের প্রতি। পাশাপাশি বিষয়টি সম্মান ও সহানুভূতির চোখে দেখার আহ্বান জানান নেটিজেনদের প্রতি।

ভুক্তোভোগীর দাবি, ভিডিওটি একান্তই ব্যক্তিগত। এটি জনসম্মুখে আনার উদ্দেশ্য নিয়ে ধারণ করা হয়নি। তবে এরজন্য কাউকে দায়ীও করেননি তিনি। পাশাপাশি ফাঁসের পেছনের খবর জানেন না বলে দাবী বাঙালি সোশ্যাল ইনফ্লুয়েন্সারের ওই বান্ধবীর। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission