ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব ও চর্চা: পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ এএম
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী পিয়া জান্নাতুল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে নিজের বিশ্বাস ও ধর্মচর্চা নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন।

পোস্টে পিয়া জানান, তিনি একজন ফ্যাশন মডেল হওয়ার পাশাপাশি একজন আইনজীবীও। আধুনিক চিন্তাভাবনা ও নিজস্ব মত প্রকাশের সঙ্গে তার ধর্মীয় বিশ্বাস তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। ছবিটি দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের বলে তিনি উল্লেখ করেন।

635314522_1456382852523896_6797487232732854623_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=7b2446&_nc_eui2=AeH-Fujmdjdw4ZdvU_Y5xYX1KZqcDUL4OtUpmpwNQvg61Qzej4fc4tmAimGoLRRvuMeG9__odskqjdwAEPDZHSY8&_nc_ohc=rFqVHl16rIUQ7kNvwELnP3Q&_nc_oc=AdmAq-XZl0I-cKZJmLT2sBAmxVm9CeFEsIqQpfam_EsCS0OQDkUCl0_fgPsVPg1XZRw&_nc_zt=23&_nc_ht=scontent.fdac154-1.fna&_nc_gid=JDu66

পোস্টে তিনি লিখেছেন, ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা। সমালোচনার বিষয়েও তিনি মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী নেইলপলিশ পরে নামাজ আদায়ের বিষয়ে প্রশ্ন করলে পিয়া জানান, আমার বা যেকোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মান সব সময় থাকুক সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।

শেষে তিনি সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন পিয়া জান্নাতুল। পরে ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন