সালমান খানের ‘ছেঁড়া জুতা’র ফ্যাশন ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১১:১৫ এএম


সালমান খানের ‘ছেঁড়া জুতা’র ফ্যাশন ভাইরাল
ছবি: সংগৃহীত

বলিউডের ভাইজান সালমান খান সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে এক নতুন ফ্যাশন লুকে ধরা দিয়েছেন। তবে এবার তার স্টাইলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পোশাক নয়, বরং ‘ছেঁড়া জুতা’।

বিজ্ঞাপন

জেলোয় ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট চেক শার্ট এবং ব্ল্যাক প্যান্টে ধরা পড়া সালমান খানের চোখে সানগ্লাস, হাতে ব্র্যান্ডেড ঘড়ি এবং তার সিগনেচার নীল পাথরের ব্রেসলেট মিলিয়ে লুকটিকে করেছেন দারুণ স্টাইলিশ। কিন্তু নেটিজেনদের নজর কেড়েছে তার জুতা, যা পুরনো ও ফাটা মনে হচ্ছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা শুরু করেছেন নানা মন্তব্য। কেউ বলছেন এটি সাহসী ফ্যাশনের উদাহরণ, আবার কেউ হাস্যকর মন্তব্যও করেছেন। সালমান খান যেমন সিনেমায় দাবাং মেজাজের জন্য পরিচিত, তেমনি ফ্যাশন স্টেটমেন্টেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission