তারকাদের রঙিন আয়োজনে জমে উঠল বৈশাখ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০৭:৩৭ পিএম


তারকাদের রঙিন আয়োজনে জমে উঠল বৈশাখ
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষকে ঘিরে দেশের শোবিজ অঙ্গনের তারকারা মেতেছেন বর্ণিল আয়োজনে। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি, শুভেচ্ছাবার্তা আর উৎসবের মুহূর্ত ভাগাভাগিতে যেন জমে উঠেছে বর্ষবরণের আবহ।

বরাবরের মতোই একটু আগে থেকেই বৈশাখকে বরণ করে নেন জয়া আহসান। নিজ হাতে সাজানো পান্তা-ইলিশের আয়োজনের ছবি শেয়ার করে তিনি লিখেন, নিজ হাতে মাখা পান্তা–ইলিশ, আর একরাশ বাঙালিয়ানা। বেলুন, শুটার, ফরচুন টেলার, হাওয়াই মিঠাই, মুড়িমাখা, পিঠাপুলি— উৎসব যেন এক ঘর ভরা আনন্দ।

বৈশাখী সাজে নিজেকে রাঙিয়েছেন অপু বিশ্বাস। শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে গাঢ় নীল ব্লাউজে তোলা ছবি পোস্ট করে তিনি শুভেচ্ছা জানান, নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা।

আরও পড়ুন

অন্যদিকে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন বিদ্যা সিনহা মিম। খোলা চুল, ছোট্ট টিপ আর শাড়িতে তোলা ছবির সঙ্গে তিনি লিখেছেন, নতুন সূর্যের আলোয় শুরু হোক নতুন স্বপ্ন… শুভ নববর্ষ!

সংক্ষিপ্ত শুভেচ্ছায় নববর্ষকে স্বাগত জানিয়েছেন সাফা কবির।
এদিকে নীল পাড়ের কমলা শাড়িতে বৈশাখী সাজে নজর কেড়েছেন তানজিন তিশা। অন্যদিকে ভিন্নধর্মী সাজে স্লিভলেস পোশাকে দেখা গেছে কেয়া পায়েলকে।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে সরব উপস্থিতি ছিল তারকাদের। এসব আয়োজনে অংশ নিতে দেখা গেছে দিলারা জামান, দীপা খন্দকার, আনিকা কবির শখ, নাবিলা ইসলাম, তাহমিনা সুলতানা মৌ, চঞ্চল চৌধুরী, সুমাইয়া শিমু ও শবনম ফারিয়াসহ আরও অনেককে।

সব মিলিয়ে, তারকাদের অংশগ্রহণে এবারের বৈশাখ হয়ে উঠেছে আরও প্রাণবন্ত ও রঙিন। ঐতিহ্যবাহী সাজ, বাঙালিয়ানার আবহ এবং শুভেচ্ছাবার্তায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানস্থল— সবখানেই ছড়িয়ে পড়েছে নববর্ষের উচ্ছ্বাস।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission