ফিলিং নস্টালজিক: জার্মানির ৭ গোলে আর্জেন্টিনার ভক্ত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০৫:৫০ পিএম


ফিলিং নস্টালজিক; জার্মানির ৭ গোলে আর্জেন্টিনার ভক্ত
মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব তারকারা। গতকাল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির দুর্দান্ত জয় উদযাপনে মেতে উঠেছিলেন দেশের অনেক তারকা।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির গোলবন্যার এই ম্যাচে শোবিজ অঙ্গনের একটি অংশ খুঁজে পেয়েছে পুরোনো ইতিহাসের প্রতিচ্ছবি।
 
স্যোশাল মিডিয়ায় তারকাদের কর্মকাণ্ড দেখে বোঝার বাকি নেই, জার্মানির এই জয়ে জার্মানি সমর্থকদের চেয়েও বেশি আনন্দিত আর্জেন্টিনার সমর্থকেরা।

খেলা শেষ না হতেই দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তানজিকা আমিনের দেওয়া ফেসবুক পোস্টগুলো যেন তারই দৃষ্টান্ত।

আরও পড়ুন

আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে নজরে আসে মেহজাবীনের পোস্ট। খেলার শেষ মুহূর্তে মেহজাবীন পোস্টে লেখেন, ‘জার্মানি এটা কি দেখাচ্ছে!’ এরপর খেলা শেষে একটি পোস্ট দেন অভিনেত্রী। 

তাতে লেখেন, '৭-১ ফিলিং নস্টালজিক'।

c52e3a4dcaa1d401ef819df2f50e3915-6a2fbe2a7969d

অন্যদিকে, অভিনেত্রী তানজিকা আমিনও তার ফেসবুকে প্রায় একই কথা লিখেছেন, ‘ফিলিং নস্টালজিক.. জার্মানি ৭টা গোল দিসে... জাস্ট সেয়িং(শুধু বললাম আরকি)’।

e49342c54b72d7dc9896483aa4002643-6a2fbe683c056

শোবিজ অঙ্গনে বরাবরের মতোই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক সংখ্যা সবচেয়ে বেশি। বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যেই মেহজাবীনসহ বেশ কয়েকজন তারকাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে। 

এর আগে তানজিকা আমিনও সামাজিক মাধ্যমে স্বামী সাইফ বাসুনিয়ার সঙ্গে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরা ছবি শেয়ার করেছিলেন।
 
বলে রাখা ভালো, ব্রাজিল ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল খেয়েছিল বলেই মূলত এই দুই আর্জেন্টিনা ভক্তের এমন নস্টালজিয়া ও উচ্ছ্বাস।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission