ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ব্রাজিলিয়ান জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০২:২৩ পিএম
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে এক বিস্ময়কর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্রাজিলের এক জ্যোতিষী দাবি করেছেন, বিশ্বকাপ চলাকালে মায়ামির একটি স্টেডিয়ামে এলিয়েন বা ভিনগ্রহীদের মহাকাশযান অবতরণ করবে এবং খেলোয়াড়, রেফারি ও দর্শকদের মধ্যে শত শত মানুষকে অপহরণ করে নিয়ে যাবে।

এই দাবি করেছেন ব্রাজিলের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত আধ্যাত্মিক গুরু ও জ্যোতিষী এলিসাঞ্জেলা দে সুজা, যিনি ‘ভো বাহিয়ানা’ নামে পরিচিত। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা দুই কোটিরও বেশি বলে জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে আবেগঘন কণ্ঠে তিনি জানান, একটি স্বপ্নে তিনি দেখেছেন যে মায়ামির একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে বিশাল একটি ইউএফও অবতরণ করছে। তার ভাষ্য অনুযায়ী, শতাধিক এলিয়েন সেখানে উপস্থিত হবে এবং মুহূর্তের মধ্যে চিৎকার, কান্না ও আতঙ্ক ছড়িয়ে পড়বে। তিনি দাবি করেন, ওই ঘটনায় খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তাসহ ৭০০-এর বেশি মানুষ নিখোঁজ বা অপহৃত হতে পারে।

ভো বাহিয়ানা তার ভবিষ্যদ্বাণীতে বিশেষভাবে ২০২৬ সালের ২৪ অথবা ২৬ জুন তারিখের কথা উল্লেখ করে ওই সময় মায়ামির স্টেডিয়াম এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমি অনেক চিৎকার, অনেক কান্না এবং কষ্ট দেখেছি। যারা পারবেন, ওই দিন স্টেডিয়াম থেকে দূরে থাকুন।”

ফুটবলপ্রেমীদের একাংশের ধারণা, তিনি সম্ভবত মায়ামির হার্ড রক স্টেডিয়াম-এ অনুষ্ঠিতব্য সম্ভাব্য ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের কথাই ইঙ্গিত করেছেন। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি নিয়ে আলোচনা আরও বাড়িয়ে দিয়েছেন ব্রাজিলীয় অভিনেতা ও কনটেন্ট নির্মাতা জে ক্লেও। টিকটকে প্রকাশিত এক ভিডিওতে তিনি এই ঘটনাকে ভবিষ্যতের কোনো বড় পরিবর্তনের সম্ভাব্য সংকেত হিসেবে উল্লেখ করেন। এরপর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

অনেকে এই ঘটনাকে ২০২৪ সালে মায়ামির একটি শপিং মলকে ঘিরে ছড়িয়ে পড়া তথাকথিত ‘এলিয়েন’ গুজবের সঙ্গে তুলনা করছেন। সে সময় কিশোরদের আতশবাজি ফোটানো এবং পুলিশের ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ভিনগ্রহী দেখার নানা দাবি ছড়িয়ে পড়েছিল, যা পরে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ভো বাহিয়ানার এই দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য নেই। ফলে বিষয়টিকে বাস্তব ঘটনা হিসেবে নয়, বরং একটি ব্যক্তিগত স্বপ্ন বা অনুমান হিসেবেই দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

সামাজিক মাধ্যমে এ নিয়ে মজার প্রতিক্রিয়াও কম নয়। কেউ লিখেছেন, এত দূর থেকে এলিয়েনরা যদি আসে, তবে কি শুধু ব্রাজিলের তারকাদের খেলা দেখতেই আসবে? আবার কেউ পুরো ঘটনাকে জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে ছড়ানো গুজব বলেই মন্তব্য করেছেন।

বিশ্বকাপকে ঘিরে নানা জল্পনা-কল্পনা থাকলেও, এলিয়েনদের সম্ভাব্য আগমন ও অপহরণের এই ভবিষ্যদ্বাণী আপাতত নেটদুনিয়ার কৌতূহল ও হাস্যরসের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
ব্রাজিল-কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ভিসা-বিয়ে নিয়ে জালিয়াতির অভিযোগ
সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা
নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি ফ্লাভিওর
নির্বাচনে হেরে ব্রাজিল থেকে পরিবারসহ পালালেন বলসোনারো, ভিসা দেবে যুক্তরাষ্ট্র