আরটিভিতে আজ (১৩ জুলাই) যা দেখবেন

আরটিভি নিউজ

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ১২:৫০ পিএম


আরটিভিতে আজ (১৩ জুলাই) যা দেখবেন
‘ম্যানেজ মাস্টার’ নাটকের দৃশ্যে অভিনয়শিল্পীরা। ছবি: আরটিভি

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-

সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রেমের জ্বালা’। অভিনয় করেছেন ফেরদৌস, শাবনূর প্রমুখ। 

দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘সাগরিকা’। অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, হেলাল খান প্রমুখ।

বিকেল ৫টায় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’।

বিকেল ৫টা ৩০ মিনিটে ‘সবুজ পৃথিবী’।

সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ইসলামী সরাসরি অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘বীমা ও বাংলাদেশ’।

রাত ৮টায় নির্বাচিত নাটক ‘বেস্ট ফ্রেন্ড ফরএভার’। অভিনয় করেছেন আইশা খান, নওভী প্রমুখ। 

রাত ৯টা ২০ মিনিটে বাংলায় ডাবিংকৃত থ্রিল ও রোমান্টিক তার্কিশ ধারাবাহিক নাটক ‘মোস্তফা’। রচনা- এথেম ওজিস্ক, পরিচালনা- চাগরি ভিলা লোস্ত্তভালি এবং ওসমান তাসি।

আরও পড়ুন

রাত ১০টায় শুক্র, শনি, রোব ও সোমবারের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। 

রচনা ও পরিচালনা: সঞ্জিত সরকার। অভিনয় করেছেন সাব্বির অর্ণব, তন্ময় সোহেল, নাবিলা বিনতে ইসলাম, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, ডা. এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূঁইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ প্রমুখ।

রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।

রাত ১১টা ২০ মিনিটে টকশো ‘কেমন বাংলাদেশ চাই’।

রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission