ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শুটিংয়ে গুরুতর আহত রামচরণ, কী ঘটেছিল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১১:৫৯ পিএম
দক্ষিণী সুপারস্টার রামচরণ। ছবি: সংগৃহীত

শুটিং চলাকালে গুরুতর চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার রামচরণকে। কব্জিতে আঘাত পাওয়ার পরও কাজ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচারই ছিল একমাত্র উপায়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার কোয়েম্বাটুরের একটি হাসপাতালে রামচরণের অস্ত্রোপচার সম্পন্ন হয়। শুটিংয়ের সময় তিনি আহত হলেও ব্যস্ততার কারণে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

রোববারই হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর থেকে কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা দেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা। তার সঙ্গে ছিলেন বাবা ও অভিনেতা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনি।

জানা গেছে, কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে।

চিকিৎসক সূত্রে জানা যায়, চোটটি জটিল হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে হাত ও কব্জি বিশেষজ্ঞ চিকিৎসককে আনা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল অস্ত্রোপচার সম্পন্ন করেন।

বর্তমানে রাম চরণকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত তিনি শুটিংয়ে ফিরতে পারবেন না। তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পেড্ডি’ সিনেমার প্রচারণার সময়ও রাম চরণের কব্জির চোট অনেকের নজরে এসেছিল। তবে তখনও তিনি প্রচার কার্যক্রম চালিয়ে যান।

আরও পড়ুন

এদিকে রাম চরণের পরবর্তী সিনেমা ‘আরসি ১৭’-এর প্রস্তুতি চলছে। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা সুকুমার। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে। রাম চরণ পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই শুরু হবে সিনেমাটির শুটিং।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বিশেষ করে রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে একসময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মুখ খুললেন জাহ্নবী
‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআরের সঙ্গে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সিনেমাটির ‘চুট্টামাল্লে’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে এবার সেই গানের দৃশ্য ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও নিয়ে ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বেশ কয়েকজন তারকা। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মুখ খুলেছেন জাহ্নবী। ইনস্টাগ্রামে দেওয়া এক লিখিত বার্তায় অভিনেত্রী বলেন, প্রযুক্তির অপব্যবহার করে নারীদের সম্মতি ছাড়া বিকৃত বা আপত্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া যৌন নিপীড়নেরই আরেকটি রূপ। জাহ্নবীর ভাষায়, প্রযুক্তির অপরাধমূলক অপব্যবহার করে নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা, সম্মতি ছাড়া বিকৃত কনটেন্ট ছড়িয়ে দেওয়া এসব যৌন নিপীড়নেরই আরেক রূপ। আমাদের ইন্ডাস্ট্রির প্রায় প্রতিটি নারীই এরকম কোনো না কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। আর সবখানেই নারীরা এমন আচরণের শিকার হচ্ছেন। নারীর শরীর, ব্যক্তিগত সিদ্ধান্ত ও সম্মতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন নারী কোনো বিষয়ে সম্মতি দিলেও পরবর্তী সময়ে তার সিদ্ধান্ত পরিবর্তনের অধিকার রয়েছে। তার ‘না’কে যেকোনো পরিস্থিতিতে সম্মান করতে হবে। জাহ্নবী আরও বলেন, একজন নারী ছোট পোশাক পরেছেন বলেই তার শরীরের ব্যক্তিগত পরিসরে প্রবেশ বা আপত্তিকরভাবে ছবি ধারণের অনুমতি কেউ পেয়ে যান না। একজন নারী কী পরবেন, কোন বিষয়ে স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং নিজের শরীর নিয়ে কী সিদ্ধান্ত নেবেন এসব একান্তই তার ব্যক্তিগত অধিকার। সাম্প্রতিক এআই-নির্মিত ভিডিওর ঘটনাকে বৃহত্তর একটি সমস্যার অংশ হিসেবে উল্লেখ করেন জাহ্নবী। তার মতে, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের প্রতি হুমকি ও হয়রানি বাড়লেও বাস্তব জীবনেও নারীদের নিরাপত্তা এখনো বড় উদ্বেগের বিষয়। পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, শুধু নারীদের বা মেয়েদের নিরাপদ থাকার পরামর্শ দিলেই হবে না; একই সঙ্গে যে মানসিকতা অন্যের সীমারেখা লঙ্ঘনকে বৈধ মনে করে, সেটিও বদলাতে হবে। এ সময় এআই-নির্মিত ওই আপত্তিকর ভিডিওর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জুনিয়র এনটিআর ও চিরঞ্জীবীকে ধন্যবাদ জানান জাহ্নবী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানানো তারকাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বার্তার শেষদিকে নারীর প্রতি সম্মান ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্ন তুলে জাহ্নবী বলেন, একজন নারী শুধু একজন মানুষ হিসেবে সম্মান পাওয়ার অধিকার রাখেন। তার শরীর যখন তার নিজের, তখন তার ছবি, সীমারেখা ও সিদ্ধান্তও তার নিজের। আরটিভি/এসকে
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মুখ খুললেন জাহ্নবী
হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার
যুক্তরাষ্ট্রের খ্রিষ্টান ধর্মীয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার মারা গেছেন।
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার
আরও পড়ুন
গুরুতর আহত রুয়েটের রাফিদ, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়