ঘর ভাঙলো নাদিয়া মিমের

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১০ জুন ২০১৮ , ১১:১৯ এএম


ঘর ভাঙলো নাদিয়া মিমের

আবারও শোবিজ অঙ্গনে ঘর ভাঙার খবর। ঘর ভাঙলো মডেল-অভিনেত্রী নাদিয়া মিমের। বিয়ের মাত্র দু’ বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটলেন তারা। ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেছেন মিম নিজেই।

বিজ্ঞাপন

গত মে থেকে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছেন মিম ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাফায়াত আলী। ২০১৬ সালের ২৮ এপ্রিল বিয়ে করেছিলেন নাদিয়া মিম। এরপর ৩০ এপ্রিল ছিল তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

নাদিয়া মিম জানালেন, যে স্বপ্ন নিয়ে তারা সংসার শুরু করেছিলেন তা একটা সময় বাস্তব মনে হচ্ছিল না।  কোথাও  একটা ধরনের শূন্যতা অনুভব করছিলেন তিনি। একটা সময়ে তাদের মধ্যে মতের অমিল দেখা দেয়। আর এই বিষয়টিকে মানিয়ে নিতে পারছিলেন না তারা। সেকারণেই ডিভোর্সের সিদ্ধান্ত নেন। 

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : গানের নাম ‘অপরাধী’ কেন? (ভিডিও)
--------------------------------------------------------

২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরার মুকুট মাথায় অর্জন করেন নাদিয়া মিম।  এরপর বিজ্ঞাপন ও নাটকে কাজ করে বেশ পরিচিত পান নাদিয়া মিম।

বিজ্ঞাপন

এদিকে নতুনভাবে কোনও সম্পর্কে জড়াচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে মিম জানালেন, আপাতত এসব নিয়ে ভাবছি না। সময়ই সবকিছু বলে দেবে। একটু সময় নিয়েই এসব কিছু ভাবা যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :‘বুম বুম’ শাকিব-বুবলী (ভিডিও)

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission