না ফেরার দেশে চলচ্চিত্র নির্মাতা আওলাদ হোসেন চাকলাদার

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯ , ০৩:১০ পিএম


না ফেরার দেশে চলচ্চিত্র নির্মাতা আওলাদ হোসেন চাকলাদার

চলচ্চিত্র জগতের অন্যতম নাম ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র পরিচালক-প্রযোজক আওলাদ হোসেন চাকলাদার(৬৮) আর নেই। সোমবার (০৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন আরটিভি অনলাইনকে বলেন, আওলাদ হোসেন চাকলাদারের ফুসফুসে পানি জমে ছিল। দেশ ও দেশের বাহিরে তিনি চিকিৎসা নিয়েছেন। তবে তেমন অগ্রগতি হয়নি।  বারডেম হাসপাতালেও বহুদিন ভর্তি ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আমাদের ছেড়ে চলে গেলেন। তার মৃত্যুতে পরিচালক সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

তিনি জানান, রাজধানীর ওয়ারী জামে মসজিদে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বাদ যোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

আওলাদ হোসেন চাকলাদার দুই ছেলে ও এক মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আওলাদ হোসেন পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা ‘নাগ নর্তকী’। এছাড়া তিনি প্রযোজনা করেছেন ‘দিন মজুর’, ‘প্রেমিক’ ও ‘যোগাযোগ’ নামের বেশ কয়কেটি সিনেমা।

 

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission