আবারও আসিফের সঙ্গী আফ্রি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯ , ০৪:১২ পিএম


আবারও আসিফের সঙ্গী আফ্রি (ভিডিও)

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনীর নতুন ডুয়েট গান ‘ভালোবাসি জানটা’।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। মুহাম্মদ মিলনের সুরে সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন উদীয়মান তরুণ পরিচালক ওসমান মিরাজ এবং কোরিওগ্রাফি করেছেন রোহান মাহমুদ ও বেলাল।

আর আসিফের সঙ্গে ভিডিওটিতে মডেল হয়েছেন সেলিনা আফ্রি। এর আগেও আসিফের ‘দুই দুবার’, ‘আগুন’ শিরোনামে গানে দেখা গেছে আফ্রিকে। 

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, আমরা সাধারণত দেখি বিয়ে বাড়ি অথবা যে কোনও অনুষ্ঠানে অনেকে হিন্দি গান বাজায়। আমার বিশ্বাস ‘ভালোবাসি জানটা’ এখন থেকে বিভিন্ন অনুষ্ঠানে মানুষ বাজাবেন। মজার ব্যাপার হচ্ছে গানটির ভিডিওতে আমি এবার বেশকিছু নতুন নাচের মুদ্রা দিয়েছি, যেটা দর্শকদের ভালো লাগবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission