‘চারবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ , ০৫:৫৫ পিএম


দীপশিখা নাগপাল, হতাশ, জীবনযুদ্ধ
দীপশিখা নাগপাল

সম্প্রতি জীবনযুদ্ধে হতাশ হয়ে মৃত্যুর পথ বেছে নেন অভিনেতা কুশল পাঞ্জাবি। তার মৃত্যুর আলোচনা এখনও থামেনি। এরই মধ্যে আরও এক টেলিভিশন অভিনেত্রী তার হতাশার কথা বললেন। তিনি জানান চারবার আত্মহত্যা করার কথা ভেবেছিলেন। কিন্তু পরে, ধীরে ধীরে সেই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসেন তিনি। অকপটে এই কথা যিনি স্বীকার করলেন তার নাম দীপশিখা নাগপাল। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি।

অভিনেত্রী বলেন, হতে পারে কুশল জীবনে হতাশ হয়ে পড়েছিলেন, কিন্তু তাই বলে আত্মহত্যা করাও ঠিক নয়। সবদিক ভেবে দেখা উচিত ছিল তার। জীবনে সমস্যা হতেই পারে। এই নিয়ে কুশল যে কোনও কাছের মানুষের সঙ্গে আলোচনা করতে পারতেন। তার সঙ্গে আলোচনা করতে পারতেন বলে মন্তব্য করেছেন।

তিনি জানান, বীতশ্রদ্ধ হয়ে তিনি নিজেও একসময় আত্মহত্যা করতে গিয়েছিলেন। একবার, দু’বার নয়, পরপর চারবার। কিন্তু শেষ পর্যন্ত তা তিনি করেননি। নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন।

কুশল পাঞ্জাবির মৃত্যু নিয়ে একটি আশঙ্কার কথা উঠে আসছে। শোনা যাচ্ছে স্ত্রীয়ের সঙ্গে সম্পর্কের অবনতির জন্যই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে আরতি বলেন, তার বিয়েও সুখকর ছিল না। ২০১৫ সালে ইউরোপিয়ান গার্লফ্রেন্ড আঁদ্রে ডোলহেনের সঙ্গে গোয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হিন্দু রীতি মেনেও বিয়ে হয়। ১ বছরের মধ্যেই কুশল এবং আঁদ্রের জীবনে আসে তাঁদের একমাত্র সন্তান। কিন্তু ছেলে বড় হওয়ার সঙ্গে সঙ্গেই কুশল এবং আঁদ্রের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। দূরত্ব এতটাই বাড়ে যে স্ত্রী আঁদ্রে ৩ বছরের ছেলেকে নিয়ে কুশলের বাড়ি ছেড়ে চিনে যান। বর্তমানে চিনের একটি মালটি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত আঁদ্রে।

কুশল বন্ধু চেতন হংসরাজ জানান, কুশলের আইনিভাবে বিচ্ছেদ প্রক্রিয়া শুরু হলে  হয়ে এসব নিয়েই অবসাদে ভুগছিলেন অভিনেতা। মৃত্যুর দিন কয়েক আগে চিনে ছেলের সঙ্গে দেখা করতে যান কুশল। আর ফিরে এসেই হঠাৎ সুইসাইড করেন।

জিএ/এম  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission