ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

তবে কি দাম্পত্য জীবনের ইতি টানছেন অভিনেত্রী মৌনী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৩:১৩ পিএম
ছবি: সংগৃহীত

ছোটপর্দা থেকে বলিউড—দুই জায়গাতেই জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়। প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারকে বিয়ে করেন তিনি। বাঙালি ও মালায়ালি রীতিতে হওয়া সেই বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহও ছিল তুঙ্গে। তবে চার বছরের দাম্পত্য নিয়েই এখন শুরু হয়েছে নতুন জল্পনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই বদলে গেছে দুজনের সম্পর্কের চিত্র। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে খবর, একে ওপরকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন মৌনী ও সুরজ। শুধু তাই নয়, অভিনেত্রীর পাতায় আর দেখা যাচ্ছে না স্বামীর কোনো ছবিও।

এই ঘটনাতেই বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে। একসময় যেখানে দুজনের ভালোবাসার নানা মুহূর্তে ভরা ছিল সামাজিক মাধ্যম, এখন সেখানে সুরজের কোনো উপস্থিতি নেই বললেই চলে।

আরও পড়ুন

তবে এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি মৌনী বা সুরজ—কেউই। তাই পুরো বিষয়টি এখনও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।

অনেকেই মনে করছেন, ব্যক্তিগত কারণেও তারকারা অনেক সময় ছবি সরিয়ে ফেলেন। তাই আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া সম্পর্ক ভাঙার খবর নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবু মৌনী রায়ের ব্যক্তিগত জীবনের এই পরিবর্তন নিয়ে ভক্তদের কৌতূহল দিন দিন বাড়ছেই। এখন সবার নজর অভিনেত্রী কবে এই বিষয়ে মুখ খোলেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন চিত্রনায়িকা পরীমনি।
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি
আরটিভিতে আজ যা দেখবেন 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়েছে।
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বেবি ডল খ্যাত কনিকা কাপুর ও তার স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে।
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
আরটিভিতে আজ যা দেখবেন 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
আরও পড়ুন
আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন
বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল
সীমান্তে সারা-আয়ুষ্মানের বলিউড সিনেমার প্রচার, আতিফের গান বাজিয়ে পাকিস্তানের ব্যতিক্রমী বাধা!
এবার টার্গেট রণবীর কাপুর, যা জানা গেল