প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুতি ‘তুই বিহনে’

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ , ০৪:২৪ পিএম


শপথ-নাইরুজ সিফাত
ছবিতে- শপথ ও নাইরুজ সিফাত

‘মায়া বাড়াইছে’  শিরোনামের এক গান করেই যেই শিল্পী ভক্ত-শ্রোতাদের মনে মায়া বাড়িয়েছেন, নিজের গায়কীর যাদুতে শ্রোতাদের বেঁধেছেন ভালোবাসার বাঁধনে। সেই দরদী কন্ঠের অধিকারী রুখসানা রূপসা এবার নিয়ে আসছেন তার নতুন গান ‘তুই বিহনে’। জামাল হোসেনের কথায় গানটির সুর করেছেন প্রিন্স রুবেল আর সঙ্গীতায়োজনে ছিলেন ইবনে রাজন। বিশ্ব ভালোবাসা দিবসে গানটি প্রকাশ করবে রঙ্গন মিউজিক। 

বিজ্ঞাপন

প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুতি নিয়ে নির্মিত হয়েছে গানটির ভিডিও। এই ভিডিওতে অভিনয় করেছেন টিভি মিডিয়ার পরিচিত দুই মুখ শপথ ও নাইরুজ সিফাত। শপথ অসংখ্য বিজ্ঞাপনে কাজ করেছেন।  বিকাশের বিজ্ঞাপন দিয়ে সবার নজর কেড়েছেন। আর  নাইরুজ সিফাত অপরাজিতা নাটকে অভিনয় করে আসেন আলোচনায়। তার ‘ঢাকা ড্রিম’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে এবং ‘গিরগিটি’ নামের তাসকিনের বিপরীতে আরেকটি সিনেমার শুটিং চলছে। 

তাদের এক ফ্রেমে এনেছেন মিউজিক ভিডিও নির্মাতা মাহিন আওলাদ। গল্প লিখেছেন গুণী লেখক সেলিম আহমেদ।

বিজ্ঞাপন

                                                  শিল্পী- রুখসানা রূপসা

বিজ্ঞাপন

নিজের নতুন গান নিয়ে রূপসা জানালেন, -‘অসাধারণ একটি গান। জামাল ভাইয়ের কথায় অন্য করম একটা আবেগ থাকে। সেটা এই গানে পেয়েছি। সুর-সঙ্গীতও দারুণ হয়েছে। আমি আমার গায়কীর সর্বোচ্চটা দিয়েছি। আশা করছি গান-ভিডিওতে দর্শক নতুন কিছু পাবে।   
আসছে ১৪ ফেব্রুয়ারি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘তুই বিহনে’ গানটির অডিও-ভিডিও।

এম 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission