চিকিৎসা পেশা ছেড়ে নায়িকা সাই পল্লবী

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০৯ মে ২০২০ , ০৪:৪৫ পিএম


সাই পল্লবী
সাই পল্লবী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। একবার শুধুমাত্র নিজের মূল্যবোধ থেকে সরে আসবেন না বলে ফিরিয়ে দিয়েছিলেন ২ কোটি রুপির বিজ্ঞাপনের চুক্তি।

বিজ্ঞাপন

সাইয়ের কাছে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অভিনয় করার জন্য প্রস্তাব আসে। কিন্তু তা বিনীতভাবেই ফিরিয়ে দেন। জানিয়েছিলেন, তিনি ফেয়ারনেস ক্রিমে বিশ্বাসী নন।

চিকিৎসা পেশায় পড়াশোনা করেছেন সাই পল্লবী। অভিনয়-প্রীতিই তাকে টেনে এনেছে সেলুলয়েডে। জর্জিয়ার এক মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন তিনি।

বিজ্ঞাপন

২০০৮ সালে একটি ডান্স রিয়্যালিটি শো-এ অংশ নেন শখের বসেই। তারপর সেই বিনোদন জগতের মোহই তাকে নিয়ে আসে অভিনয় জগতে। এসেই তুমুল জনপ্রিয়তা পান তিনি। দুর্দান্ত নাচ ও সাবলীল অভিনয় তাকে জনপ্রিয়তা এনে দেয়।

বিজ্ঞাপন

এই অভিনেত্রীর গালে কিছু ব্রণের দাগ লক্ষ্য করা যায়। মজার ব্যাপার হলো নায়িকার ভক্তরা এই ব্রণের দাগের প্রশংসায় পঞ্চমুখ। সাই পল্লবীকে খুব একটা মেকআপ নিতেও দেখা যায় না। সামান্য মেককাপেই যেন অনন্য তিনি।

বিজ্ঞাপন

‘প্রেমাম’ সিনেমাটি তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। মালায়ালাম এই সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে। ব্লকবাস্টার এই সিনেমার পর জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান বিপরীতে ‘কালি’ সিনেমায় অভিনয় করেন। এটি মুক্তি পায় ২০১৬ সালে।

২০১৭ সালে এই অভিনেত্রীর রোমান্টিক চলচ্চিত্র ‘ফিদা’র মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। ফিদা টেলিভিশনে সর্বাধিক টিআরপি রেটিং পেয়েছিল। এমনকি ৫ম বার দেখানোর সময়ও টিআরপি সর্বোচ্চ ছিল। আর ‘দিয়া’ সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতেও তার অভিষেক হয়।

আজ ৯ মে ২৮ বছরে পা রাখলেন দক্ষিণী সিনেমাপ্রেমী দর্শকের প্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

 

এম

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission