হাসান মাসুদ আড়ালে কেন? 

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০ , ০৬:২২ পিএম


Hasan Masood,
ছবি সংগৃহীত

হাসান মাসুদ। একজন দুর্দান্ত অভিনেতার নাম। দর্শকনন্দিত সব তারকার বিপরীতেই দেখা গেছে তাকে। হাসির নাটকে যেমন দর্শকের মনজয় করেছেন। ঠিক তেমনি চরিত্রে তার কষ্টের অনুভূতি দর্শকের চোখে পানি এনে দিয়েছে। সাবলীল অভিনয়ে সবার প্রিয় মানুষে পরিণত হয়েছিলেন তিনি। আজো দর্শকপ্রিয়তা রয়েছে তার। 

কিন্তু দীর্ঘদিন পর্দায় সেভাবে দেখা মিলছে না হাসান মাসুদের। অনেকের মনেই প্রশ্ন এই করোনাকালীন সময়ে কেমন আছেন হাসান মাসুদ? তিনি অভিনয় থেকে দূরে কেন। সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেতা নিজেই। 

গণমাধ্যমে হাসান মাসুদ জানিয়েছেন, রাজধানীর নিকেতনে নিজ বাসায় পরিবারের সঙ্গেই রয়েছেন তিনি। বেশ ভালোই সময় কাটছে তার। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে তার সুখের সংসার। তবে উচ্চ শিক্ষা নিতে ছেলে মাস কয়েক আগে বিদেশে পাড়ি জমিয়েছে। সেজন্য মাঝে মধ্যে ছেলের বিরহে মন খারাপ হয়।

অভিনয়ে ফেরার প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘প্রতিদিন সকাল-সন্ধ্যা অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। প্রায় একই রকম চরিত্র-সংলাপ। কাজগুলো খুব একটা উপভোগ করছিলাম না। যে কারণে আস্তে আস্তে গুটিয়ে নিয়েছি নিজেকে। ভালো চিত্রনাট্য পেলে আবারও অভিনয়ে নিয়মিত হবো।’

এম 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission