অভিনেত্রী অঞ্জনাকে কুপ্রস্তাব, এরপর যা ঘটল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ০৬:৪৪ পিএম


অভিনেত্রী অঞ্জনাকে কুপ্রস্তাব, এরপর যা হল

রুপালি জগতের ঝলমলে আলোর আড়ালে লুকিয়ে আছে আঁধার। এই অঙ্গনে কাজ করতে গিয়ে প্রায় সময়ই অনেক তারকা অভিনেত্রী কুপ্রস্তাব পেয়েছেন বা পেয়ে থাকেন। ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসুও তার ব্যতিক্রম নন। তিক্ত সেই অভিজ্ঞতা ভক্তদের জন্য ভাগ করে নিয়েছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অপ্রত্যাশিত ঘটনার কথা খুলে বললেন অঞ্জনা। অতীতের একটি ঘটনা টেনে অভিনেত্রী বলেন, রামকৃষ্ণ ও সারদা সিরিয়ালে যখন সুযোগ পাই, কাজ পাকা পাওয়ার পর ওই ধারাবাহিকের এক্সিকিউটিভ প্রযোজক আমাকে ফোন করেছিলেন। বলেছিলেন তার সঙ্গে রাত না-কাটালে আমি নাকি সেই ধারাবাহিক থেকে বাদ পড়ব।

অঞ্জনা স্পষ্ট জানিয়ে দেন, তিনি তা পারবেন না। প্রয়োজনে তারা তাকে বাদ দিতে পারেন।

অঞ্জনার কথায়, ওকে ফোনে জবাব দেওয়ার পর ছেলেকে জড়িয়ে ধরে কান্না করি। ওই লোকটার ভয়ে গ্রিনরুমে সারাক্ষণ দরজা বন্ধ করে থাকতাম। ওর কোনো কাজ আমি করিনি। তবে কারও সঙ্গে রাত না কাটিয়ে যে টালিউডে কাজ করা যায় সেটা বোঝাতে ওর একটি বিজ্ঞাপনে দ্বিগুণ টাকা নিয়ে কাজ করেছিলাম।

অভিনেত্রী জানান, সেই বিজ্ঞাপনের পারিশ্রমিক তিনি পুরো শরীরে বিছিয়ে ঘুমিয়েছিলেন সেই স্মৃতি ভুলতে। 

অসংখ্য টিভি সিরিয়ালে যেমন অভিনয় করেছেন, তেমনি ভারতীয় বাংলা সিনেমায়ও তার সরব উপস্থিতি। প্রযোজক ছাড়াও এক পরিচালক অঞ্জনাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। সেই ঘটনাও বর্ণনা করেছেন ‘বাই বাই ব্যাংকক’ তারকা।

অঞ্জনা বসু বলেন, এক নামি পরিচালক তার বয়স এখন অনেক। তিনি তার সিনেমায় আমাকে নিতে চেয়েছিলেন। এরপর তার অফিসে গিয়ে, তাকে সঙ্গ দিতে বলেন। জানিয়েছিলেন সেই সময়ের অনেক নামি অভিনেত্রীরা নাকি তাকে সঙ্গ দেন। কিন্তু আমি সাফ জানিয়ে দিই যাব না। তাতে আমাকে বাদও দিতে পারেন। কাজ পেতে কখনো আপোস করিনি।

অঞ্জনা বসু অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’, ‘ছ-এ ছুটি’, ‘বাই বাই ব্যাংকক’, ‘ল্যাপটপ’, ‘ব্যোকেশ ফিরে এলো’, ‘আবার বসন্ত’, ‘কিসমিস’ প্রভৃতি।

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission