আসিফ আকবরের ‘কষ্ট ভীষণ’

আরটিভি নিউজ

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:৫৫ পিএম


আসিফ আকবরের ‘কষ্ট ভীষণ’
ছবি: সংগৃহীত

দেশের সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ক্যাসেট-সিডির আমলে অডিওতে রাজত্ব করা এই শিল্পী এখনও বেশ দাপুটে। তার মতো করেই গান প্রকাশ করে চলছেন। তৈরি করে নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে তার গাওয়া গানের অডিও-ভিডিও সবই পাওয়া যায়।

বিজ্ঞাপন

এদিকে, এবারের ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যত্ন করে কাঁদিয়ে চলে যায় তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া যে কতটা কষ্টের সেই কথা উঠে এসছে তার নতুন এই গানে। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।  

গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর অসাধারণ কাব্য মালায় সুর দিয়েছেন আসিফ আকবরের অনেক জনপ্রিয় গানের সুরকার মনোয়ার হোসেন টুটুল। আর সঙ্গীতায়োজন করেছেন গুণী সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। 

বিজ্ঞাপন

d2b6fc96-716e-4cf2-928d-f7d651a51b1b

রূপগঞ্জের  সুবর্নভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে দর্শক দেখতে পাবেন আসিফ আকবরের সাথে  মডেল মৌরী মাহদী'র অনন্য এক রসায়ন। 

বিজ্ঞাপন

a27b63f3-6361-4b96-803f-4149225a1f68

ভালোবাসা দিবসের নতুন এই গান নিয়ে আসিফ আকবর জানান, গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থ দা’র সঙ্গীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরী’র রসায়নতো আছেই। আশা করছি ‘কষ্ট ভীষণ’ শ্রোতাদের ভ্যালেন্টাইন অন্যরকমভাবে রাঙিয়ে তুলবে।

বিজ্ঞাপন

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘কষ্ট ভীষণ’ গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission