নতুন গানে বর্ণালী সরকার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:০৬ পিএম


নতুন গানে বর্ণালী সরকার
ছবি: সংগৃহীত

এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি এই গায়িকা কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। তার মধ্যে অন্যতম ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’। সজীব অধিকারীর কথায় গানটির সুর ও সংগীত করেছেন এ এইচ তূর্য্য। গানের ভিডিও নির্মাণ করেছেন সোহেল তালুকদার ও এস এইচ সাকিব।

এ প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, গানটির কথাগুলো চমৎকার। সজীব অধিকারী ভাইয়ের লেখার মধ্যে একটা দরদ আছে। গানটি মুক্তি পেলে আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

গীতিকার সজীব অধিকারী বলেন, এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি লেখা। বর্ণালী বেশ ভালো গেয়েছেন। আশা করছি, গানটি প্রকাশ্যে আসলে সবার ভালো লাগবে।

সোহেল তালুকদার ও এস এইচ সাকিব বলেন, গান ও গায়কী দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও লাগবে।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission