ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নববর্ষে কনসার্টের গান ও উৎসবে মুখর পুরো দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পিএম

পহেলা বৈশাখ ও চৈত্রসংক্রান্তি ঘিরে সারাদেশজুড়ে শুরু হয়েছে উৎসবের ঢল। রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরে চলছে কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজন। কোথাও ব্যান্ড সংগীত, কোথাও লোকসংগীত, আবার কোথাও নাটক ও নাচ। সব মিলিয়ে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত বাঙালি।

রাজধানীর সবচেয়ে আলোচিত আয়োজনগুলোর একটি কোক স্টুডিও বাংলার বিশেষ কনসার্ট। ১৪ এপ্রিল বিকেল তিনটা থেকে রাজধানীর ১০০ ফুট মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে এই সংগীত উৎসব। জনপ্রিয় ও উদীয়মান শিল্পীদের অংশগ্রহণে গানের এক বড় আসর বসবে সেখানে। টিকিটের মাধ্যমে দর্শকরা এই কনসার্ট উপভোগ করতে পারবেন।

ব্যান্ড সংগীতেও জমজমাট বৈশাখ। নগরবাউল জেমস পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে কনসার্টে গান পরিবেশন করবেন। একই দিনে রাজধানীতে একাধিক শোতে ব্যস্ত থাকবে শিরোনামহীন ও ওয়ারফেজ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সাংস্কৃতিক মঞ্চে গানের মাধ্যমে মাতাবে তারা দর্শকদের।

ব্যান্ড চিরকুট পহেলা বৈশাখে সকাল ও দুপুরে দুটি বিশ্ববিদ্যালয়ে গান শোনাবে। তাদের জনপ্রিয় গানগুলোতে তরুণরা ভাসবে বৈশাখী আনন্দে। একই দিনে গাজীপুর, ধানমন্ডি ও উত্তরাসহ বিভিন্ন স্থানে পারফর্ম করবে ব্যান্ড অ্যাশেজও।

রাজধানীর বনানী, গুলশান ও তেজগাঁও এলাকাজুড়ে চলছে বৈশাখী উৎসব। সেখানে বাউলগান, সার্কাস, নাচ, পুতুলনাচ ও লোকজ পরিবেশনা দর্শকদের আকর্ষণ করছে। পাশাপাশি বিভিন্ন পার্ক ও সাংস্কৃতিক কেন্দ্রে চলছে মেলা ও কনসার্ট।

আরও পড়ুন

শুধু সংগীত নয়, বৈশাখে নতুন গান নিয়েও এসেছে চমক। একাধিক শিল্পী প্রকাশ করছেন নতুন গান ও মিউজিক ভিডিও। অনলাইনে মুক্তি পাচ্ছে নতুন ওয়েব কনটেন্টও। যা তরুণদের মধ্যে বাড়াচ্ছে উৎসবের উচ্ছ্বাস।

পাবনা থেকে ঢাকাসহ সারাদেশে একই দিনে একাধিক বড় কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজন চলছে। সকাল থেকে রাত পর্যন্ত চলা এসব অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জনপ্রিয় শিল্পীরা। যা সরাসরি সম্প্রচারেও দেখা যাচ্ছে।

সব মিলিয়ে পহেলা বৈশাখে গান, নাচ, মেলা ও সাংস্কৃতিক আয়োজনের রঙে রঙিন হয়ে উঠেছে দেশ। নতুন বছরকে বরণ করতে বাঙালির আনন্দ এখন ছড়িয়ে পড়েছে রাজধানী থেকে গ্রাম পর্যন্ত।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। ফুল দিয়ে সাজানো রিকশায় চড়িয়ে পুরো উপজেলা ঘুরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। এ সময় সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মহসিন (৩৯) ও মো. সোহেল (২৮) নামে ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে মানবপাচার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পৃথক ধারায় আরও ৫ লাখ করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছে।
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
আরও পড়ুন
আবারও বাতিল ঢাকায় অনুপম রায়ের কনসার্ট
পহেলা বৈশাখ এখন আনন্দের নয় বরং ভাবার বিষয়ও
ব্রাহ্মণবাড়িয়ায় নববর্ষের অনুষ্ঠান শেষে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত
নববর্ষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন সাদাদ