জাপানের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফুকুয়োকায় অবস্থিত ‘আশি রোওকান’ হোটেলে এক রাত কাটানোর জন্য দিতে হবে মাত্র ১০০ ইয়েন, যা ভারতীয় টাকায় প্রায় ৬০ টাকারও কম। সুসজ্জিত ও আধুনিক ঘর, যেখানে রয়েছে আরামদায়ক বিছানা, টিভি ও ছোট কফি টেবিল সব কিছু মিলবে একদম সস্তায়।
কিন্তু এই কম ভাড়ায় থাকার জন্য মানতে হয় অদ্ভুত শর্ত। ২৪ ঘণ্টা পুরো সময়জুড়ে অতিথিদের ঘরের সব কার্যকলাপ লাইভস্ট্রিম করা হয়। হোটেলের একটি নির্দিষ্ট কক্ষে ক্যামেরা বসানো, যা ইউটিউবে ‘ওয়ান ডলার হোটেল’ নামে একটি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়। অতিথিরা ঘরে থাকা অবস্থায় ক্যামেরা বন্ধ করতে পারবেন না, তবে বাথরুমের অংশ ক্যামেরার বাইরে রাখা হয়েছে এবং কথা-বার্তা বা ফোনালাপ রেকর্ড হয় না।

২৭ বছর বয়সী ইউটিউবার টেটসুয়া ইনয়ু পরিচালনা করেন এই হোটেলটি, যার মালিক তার দিদা। ২০১৯ সালে ব্রিটিশ এক পর্যটকের লাইভস্ট্রিমিং অভিজ্ঞতা থেকে ধারণা পেয়ে এই ব্যবসায় নতুনত্ব আনা হয়। শুরুতে মাত্র চারজন অতিথি এই শর্ত মেনে সস্তায় থাকার সুযোগ পেয়েছিলেন।
তবে অতিথিদের জন্য কিছু নিয়মকানুন রয়েছে লাইভ স্ট্রিমিং চলাকালীন ক্যামেরার সামনে ব্যক্তিগত নথিপত্র যেমন পাসপোর্ট বা ক্রেডিট কার্ড দেখানো যাবে না, নগ্নতা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আলো বন্ধ করার অনুমতি থাকলেও ক্যামেরা বন্ধ করা যাবে না।

এর বিপরীতে, জাপানের বড় বড় শহরে রয়েছে ‘লভ হোটেল’ নামে আলাদা ধরনের হোটেল, যেখানে সঙ্গীর সঙ্গে বিনা বাধায় এবং ক্যামেরা ছাড়া সম্পূর্ণ গোপনীয়তায় রাত কাটানো যায়। এসব হোটেলে থিমভিত্তিক ঝাঁ-চকচকে কক্ষ, নিয়ন আলো, বিলাসবহুল শৌচাগার ও প্রাপ্তবয়স্কদের বিনোদনের জন্য নানা ব্যবস্থা রয়েছে।

জাপানের এই দুই রকম হোটেলের মধ্যে একদিকে কম ভাড়ায় ২৪ ঘণ্টা লাইভস্ট্রিমিংয়ের শর্তে থাকার সুযোগ আর অন্যদিকে গোপনীয়তা ও অন্তরঙ্গ মুহূর্তের জন্য বিশেষ সাজানো ‘লভ হোটেল’পর্যটকরা নিজেদের ইচ্ছামতো পছন্দ করতে পারেন।
আরটিভি/এসকে




