ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

পাখির মতো সুন্দর বাসা বানায় যে একমাত্র সাপ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ এএম
ছবি: সংগৃহীত

পৃথিবীতে আশ্চর্যের শেষ নেই। সাপ মানেই গর্ত, ঝোপঝাড় বা গাছের কোটরে কুণ্ডলী পাকিয়ে থাকা এমনটাই আমাদের চেনা ধারণা। কিন্তু এই ধারণার ব্যতিক্রম একটি সাপ আছে, যে ডিম পাড়ার আগে পাখির মতো যত্ন করে বাসা বানায়।

সাপদের স্বভাব সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে। শীতকালে তারা মাটির নিচে গর্তে আশ্রয় নেয়, বর্ষায় তাদের চলাচল বেড়ে যায়। সাধারণত সাপেরা নিজের জন্য কোনো বাসা তৈরি করে না। তবে ব্যতিক্রম হলো পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির বিষধর সাপ শঙ্খচূড় বা কিং কোবরা।

এই ভয়ংকর সাপটি নিজের থাকার জন্য নয়, ডিম পাড়ার জন্য বিশেষভাবে বাসা তৈরি করে। বড় গাছের নিচে কিংবা বাঁশঝাড়ের ভেতরে ছায়াযুক্ত জায়গা বেছে নিয়ে তারা শুকনো পাতা ও প্রাকৃতিক উপকরণ দিয়ে বাসা বানায়, যাতে বৃষ্টির পানি সরাসরি ভেতরে ঢুকতে না পারে।

বাসা তৈরির পর শঙ্খচূড় সেটির ওপর চাপ দিয়ে শক্তপোক্ত করে নেয়। এরপর মাঝখানে ছোট একটি গর্ত তৈরি করে সেখানে ডিম পাড়ে। সাধারণত গরমের শুরুতেই তারা ডিম পাড়ে।

আরও পড়ুন

ডিম পাড়ার পর অন্য সাপদের মতো বাসা ছেড়ে চলে যায় না শঙ্খচূড়। বরং দিনের পর দিন বাসার কাছেই সতর্ক পাহারায় থাকে, যাতে কোনো শত্রু বা বিপদ ডিমের কাছে ভিড়তে না পারে। যদিও তারা ডিমে তা দেয় না, তবুও এই পাহারাই সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করে।

পাখিরা যেমন সন্তানের জন্য যত্ন করে বাসা বানায়, সাপদের মধ্যে সেই বিরল দৃষ্টান্ত কেবল কিং কোবরার মধ্যেই দেখা যায়। ভয়ংকর হলেও, সন্তানের প্রতি এই সাপটি যে অসম্ভব যত্নবান প্রকৃতিই তার প্রমাণ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোষা বিড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
রাস্তার ধারে পড়ে থাকা ছোট্ট বিড়ালছানা ভেবে বাড়িতে নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। প্রায় এক বছর ধরে সাধারণ পোষা বিড়াল হিসেবেই সেটিকে লালন-পালন করেন তিনি।
পোষা বিড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
বন্ধুমহলে বিয়ের ধুম, কেউ আবার গুছিয়ে নিয়েছেন সংসার। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় যুগল ছবি। এমন পরিস্থিতিতে যারা এখনও অবিবাহিত, তাদের প্রায়ই শুনতে হয় নানা প্রশ্ন ও মন্তব্য।
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
সন্তান হারানোর বেদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্য প্রাণীরাও কি প্রিয়জনের বিচ্ছেদে শোক অনুভব করে? অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কাছে সদ্যোজাত শাবককে হারিয়ে এক মা হাম্পব্যাক তিমির আচরণ নতুন করে সামনে এনেছে এই প্রশ্ন।
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
হোম অফিসের অনুমতি নিয়ে বাড়ির বদলে সিঙ্গাপুরে বসে কাজ করার অভিযোগে চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ার এক মুদ্রা ব্যবসায়ী।
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
নোবেল পুরস্কারের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বখ্যাত ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেলের মধ্যকার ১১৪ বছরের পুরনো একটি অত্যন্ত বিরল ও ঐতিহাসিক চিঠি প্রকাশ করা হয়েছে।
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
আরও পড়ুন
ঘুমন্ত গৃহবধূকে ছোবল দিল বিষাক্ত সাপ, দুই দফা অ্যান্টিভেনমেও বাঁচল না প্রাণ
দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর
চট্টগ্রামে বিষধর শঙ্খিনীর ৩ ঘণ্টার অস্ত্রোপচার
রান্নাঘরে লাকড়ির স্তূপে তাকাতেই চোখ কপালে