ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী এই ছোট সাপ

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১২:২৫ পিএম
ছবি: সংগৃহীত

আকারে ছোট হলেও প্রাণঘাতী ক্ষমতায় বিশ্বের অন্যতম ভয়ংকর সাপ সো-স্কেলড ভাইপার। বিশেষজ্ঞদের মতে, এই সাপের কামড়ে বিশ্বের অনেক বড় আকারের সাপের তুলনায়ও বেশি মানুষের মৃত্যু ঘটে।

শুষ্ক মরুভূমি ও উষ্ণ অঞ্চলে বসবাসকারী এই সাপের বিস্তৃতি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা পর্যন্ত। পরিবেশের সঙ্গে মিলিয়ে বাদামি বা লালচে বর্ণের শরীরের কারণে এটি সহজেই চোখে পড়ে না— যা মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে।

মাত্র আড়াই ফুট পর্যন্ত লম্বা হলেও এই সাপের ভয়াবহতার মূল কারণ এর স্বভাব ও বিষ। অন্যান্য অনেক বিষধর সাপ বিপদ বুঝলে সরে যাওয়ার চেষ্টা করলেও সো-স্কেলড ভাইপার বরং আক্রমণাত্মক আচরণ করে। বিপদের মুখে এটি শরীর পেঁচিয়ে ‘৮’ আকৃতির ভঙ্গি নেয় এবং মুহূর্তের মধ্যে আঘাত হানতে সক্ষম হয়।

আক্রমণের আগে অনেক সময় এটি শরীরের খাঁজযুক্ত আঁশ ঘষে এক ধরনের ‘সাঁসাঁ’ শব্দ তৈরি করে, যা সতর্ক সংকেত হিসেবে বিবেচিত। তবে এই শব্দ শোনার আগেই অনেক ক্ষেত্রে আঘাত হানতে পারে, ফলে প্রতিক্রিয়া জানানোর সুযোগ থাকে খুবই কম।

আরও পড়ুন

এই সাপের বিষ অত্যন্ত শক্তিশালী হেমোরেজিক, যা শরীরের রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া ব্যাহত করে। এতে ব্যাপক অভ্যন্তরীণ রক্তক্ষরণ, টিস্যু ক্ষয় এবং রক্তনালির মারাত্মক ক্ষতি হয়। একবার কামড়ে এটি প্রায় ৭০ মিলিগ্রাম পর্যন্ত বিষ প্রবেশ করাতে পারে, যেখানে মাত্র ৫ মিলিগ্রামই একজন মানুষের প্রাণনাশের জন্য যথেষ্ট।

বিশেষজ্ঞরা বলছেন, মানুষের বসতির কাছাকাছি বসবাসের প্রবণতা এবং দ্রুত আক্রমণাত্মক আচরণের কারণেই এই সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা তুলনামূলক বেশি। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রাণঘাতী হলেও সময়মতো অ্যান্টিভেনম প্রয়োগ করা গেলে জীবন রক্ষা সম্ভব— এটাই বিশেষজ্ঞদের সবচেয়ে বড় আশার কথা। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ আন্তর্জাতিক কফি দিবস: দেশের পাহাড়ে কফির নতুন গল্প 
সকালের ঘুম কাটাতে এক কাপ গরম কফি, কাজের ফাঁকে আড্ডা কিংবা বৃষ্টির দিনে জানালার পাশে বসে কফিতে চুমুক—অনেকের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠেছে এই পানীয়।
আজ আন্তর্জাতিক কফি দিবস: দেশের পাহাড়ে কফির নতুন গল্প 
আজ স্বভাবকবি গোবিন্দচন্দ্র দাসের ১০৮তম মৃত্যুবার্ষিকী
বাংলা সাহিত্যের ‘স্বভাবকবি’ হিসেবে পরিচিত গোবিন্দচন্দ্র দাসের ১০৮তম মৃত্যুবার্ষিকী আজ।
আজ স্বভাবকবি গোবিন্দচন্দ্র দাসের ১০৮তম মৃত্যুবার্ষিকী
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ
জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়।
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু তা আর কাজে আসছে না। তাই জেনে নিন যেভাবে অনলাইনে টিন সার্টিফিকেট চাইলেই বাতিল করা যায়।
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
জাতীয় কন্যা শিশু দিবস আজ 
আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস।
জাতীয় কন্যা শিশু দিবস আজ 
আরও পড়ুন
রান্নাঘরে লাকড়ির স্তূপে তাকাতেই চোখ কপালে
রাবিতে বেড়েছে সাপের উপদ্রব, চলতি বছরেই উদ্ধার ৮৫ সাপ   
মেয়েকে কামড়ানো রাসেলস ভাইপার বোতলে পুরে হাসপাতালে বাবা
তিন অ্যান্টিভেনমে আশঙ্কামুক্ত রাবি শিক্ষার্থী নূরনবী