ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ১১:৩০ পিএম
ছবি: সংগৃহীত

আমকে বলা হয় ফলের রাজা। স্বাদ, ঘ্রাণ আর পুষ্টিগুণ—সব মিলিয়ে গ্রীষ্মের সবচেয়ে জনপ্রিয় ফলগুলোর একটি এটি। দেশের বাজারে নানা জাতের আমের ভিড়ে বিশেষভাবে পরিচিত আম্রপালি। ছোট আকার, গাঢ় মিষ্টি স্বাদ আর আঁশহীন শাঁসের কারণে এই আমের চাহিদা বেশ বেশি। তবে শুধু অনন্য স্বাদই নয়, আম্রপালি নামটির পেছনে রয়েছে ইতিহাস ও রোমাঞ্চে ভরা এক গল্প।

কৃষিবিদ ও ইতিহাসবিদদের মতে, প্রাচীন ভারতের বিখ্যাত এক রূপসী নর্তকীর নাম থেকেই এসেছে এই আমের নাম। ইতিহাস অনুযায়ী, প্রায় আড়াই হাজার বছর আগে প্রাচীন ভারতে বৈশালি নামে একটি সমৃদ্ধ নগর ছিল। সেই নগরের এক রাজউদ্যানে আমগাছের নিচে এক শিশুকন্যাকে কুড়িয়ে পাওয়া যায়। উদ্যানের রক্ষকই পরে শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নেন। আমগাছের তলায় পাওয়া গিয়েছিল বলেই তার নাম রাখা হয় ‘আম্বপালি’ বা ‘আম্রপালি’।

বড় হওয়ার পর আম্রপালি হয়ে ওঠেন সেই সময়ের অত্যন্ত জনপ্রিয় ও রূপসী এক নর্তকী। তার রূপ ও নৃত্যশৈলী নিয়ে চারদিকে খ্যাতি ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাকে বৈশালির ‘নগরবধূ’ বা রাজ নর্তকী হিসেবেও ঘোষণা করা হয়। তবে জীবনের শেষভাগে এসে তিনি রাজকীয় জীবন ত্যাগ করেন এবং গৌতম বুদ্ধের দীক্ষা নিয়ে তার অনুসারী হন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে।

এই ঐতিহাসিক চরিত্রের নামকে স্মরণীয় করে রাখতেই ১৯৭৮ সালে ভারতের কৃষি গবেষকেরা নতুন এক জাতের আমের নাম রাখেন ‘আম্রপালি’। গবেষকেরা অত্যন্ত সুস্বাদু ‘দশেহরি’ এবং ‘নীলাম’ জাতের আমের সংকরায়নের (ক্রস) মাধ্যমে নতুন এই জাতটি উদ্ভাবন করেন।

আম্রপালি আম সাধারণত ছোট থেকে মাঝারি আকারের হয়ে থাকে। এর খোসা বেশ মসৃণ এবং পাকার পর হলুদাভ-সবুজ রং ধারণ করে। এই আমের শাঁস গাঢ় কমলা, আঁশ একেবারেই কম এবং স্বাদ অনেক বেশি মিষ্টি ও সুগন্ধযুক্ত। অন্য অনেক জাতের তুলনায় এই আম দীর্ঘসময় ভালো থাকে বা সংরক্ষণ করা যায়। সাধারণত জুনের শেষভাগ থেকে দেশের বাজারে ভালো মানের পাকা আম্রপালি পাওয়া শুরু হয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোষা বেড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
রাস্তার ধারে পড়ে থাকা ছোট্ট বেড়ালছানা ভেবে বাড়িতে নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। প্রায় এক বছর ধরে সাধারণ পোষা বেড়াল হিসেবেই সেটিকে লালন-পালন করেন তিনি।
পোষা বেড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
বন্ধুমহলে বিয়ের ধুম, কেউ আবার গুছিয়ে নিয়েছেন সংসার। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় যুগল ছবি। এমন পরিস্থিতিতে যারা এখনও অবিবাহিত, তাদের প্রায়ই শুনতে হয় নানা প্রশ্ন ও মন্তব্য।
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
সন্তান হারানোর বেদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্য প্রাণীরাও কি প্রিয়জনের বিচ্ছেদে শোক অনুভব করে? অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কাছে সদ্যোজাত শাবককে হারিয়ে এক মা হাম্পব্যাক তিমির আচরণ নতুন করে সামনে এনেছে এই প্রশ্ন।
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
হোম অফিসের অনুমতি নিয়ে বাড়ির বদলে সিঙ্গাপুরে বসে কাজ করার অভিযোগে চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ার এক মুদ্রা ব্যবসায়ী।
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
নোবেল পুরস্কারের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বখ্যাত ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেলের মধ্যকার ১১৪ বছরের পুরনো একটি অত্যন্ত বিরল ও ঐতিহাসিক চিঠি প্রকাশ করা হয়েছে।
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি