ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আজ বিশ্ব মৌমাছি দিবস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৮:৩০ এএম
ছবি: সংগৃহীত

আজ ২০ মে, বিশ্ব মৌমাছি দিবস। মৌমাছি ও অন্যান্য পরাগায়নকারী প্রাণীর গুরুত্ব এবং পরিবেশ ও কৃষিতে তাদের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে। ২০১৭ সালে জাতিসংঘ ২০ মে’কে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৮ সাল থেকে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন শুরু হয়।

দিবসটি পালনের পেছনে রয়েছে আধুনিক মৌমাছি পালনের জনক হিসেবে পরিচিত স্লোভেনীয় মৌচাষি পালক অ্যান্টন জনসার জন্মদিনের স্মৃতি। ১৭৩৪ সালের ২০ মে জন্মগ্রহণ করেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, মৌমাছি শুধু মধু উৎপাদনেই নয়, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুলের পরাগায়নের মাধ্যমে ফল, শস্য ও বিভিন্ন ফসলের উৎপাদন বাড়াতে মৌমাছির অবদান অপরিসীম। পৃথিবীর প্রায় ৭৫ শতাংশ খাদ্যশস্য কোনো না কোনোভাবে পরাগায়নের ওপর নির্ভরশীল, আর এই কাজে সবচেয়ে বড় ভূমিকা রাখে মৌমাছি।

বাংলাদেশে সচরাচর দেখা যায় ‘এপিস ইন্ডিকা’ প্রজাতির মৌমাছি। এরা গাছের কোটর, দেয়ালের ফাঁটল কিংবা বিভিন্ন আবদ্ধ স্থানে চাক তৈরি করে বসবাস করে। তাদের উৎপাদিত মধু উৎকৃষ্ট মানের হিসেবে পরিচিত।

মৌমাছির সমাজব্যবস্থাও অত্যন্ত সংগঠিত। একটি মৌচাকে সাধারণত তিন ধরনের মৌমাছি থাকে রানি মৌমাছি, ড্রোন বা পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি। কর্মী মৌমাছিরাই ফুল থেকে মধু ও পরাগ সংগ্রহ, চাক নির্মাণ এবং বাচ্চাদের পরিচর্যার কাজ করে।

মৌমাছির তৈরি মধু শুধু সুস্বাদুই নয়, ঔষধিগুণেও সমৃদ্ধ। বিশেষ করে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের মধু স্বাদ, সুগন্ধ ও গুণাগুণের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এছাড়া মৌমাছির তৈরি প্রাকৃতিক মোম থেকে পরিবেশবান্ধব মোমবাতিসহ বিভিন্ন পণ্য তৈরি করা হয়।

Bee-Beekeeping_Guide-A_Honeybee_collecting_nectar_from_the_flower_to_take_back_to

বিশ্বে বর্তমানে প্রায় ২০ হাজার প্রজাতির মৌমাছি রয়েছে। তবে জলবায়ু পরিবর্তন, কীটনাশকের ব্যবহার ও বন উজাড়ের কারণে মৌমাছির অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বলে সতর্ক করেছেন পরিবেশবিদরা। তাই মৌমাছি ও তাদের আবাসস্থল রক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হচ্ছে বিশ্ব মৌমাছি দিবসে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস