বছরে প্রবীণ হচ্ছেন ৫ কোটি মানুষ

জাকির হোসাইন

শনিবার, ০১ অক্টোবর ২০১৬ , ১১:১৭ এএম


বছরে প্রবীণ হচ্ছেন ৫ কোটি মানুষ

দরিদ্র্তা, ভূমিহীনতা, যুব শ্রেণির মানুষের গ্রাম থেকে শহরে স্থানান্তর, শিল্পায়ন ও নগরায়ণের কারণে শহরমুখি মানুষের সংখ্যা বেড়েছে। যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সংখ্যা বেড়েছে। এতে দূরত্ব তৈরি হয়েছে প্রবীণদের সঙ্গে। প্রবীণদের অধিকাংশই থেকে যাচ্ছেন গ্রামে। উপার্জনে অক্ষমতার কারণে প্রবীণদের একটি বড় অংশ মানবেতর জীবনযাপন করছেন।

দেশের অধিকাংশ প্রবীণই অবেলিত ও কর্মহীন। উন্নত দেশে প্রবীণদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা থাকলেও আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে প্রবীণরা পরিবার ও সমাজের বোঝা হিসেবে গণ্য।

প্রবীণ নিবাস নামে আশ্রয় কেন্দ্রে কেউ কেউ স্থান। পরিবারের বোঝা বা অন্য কোন কারণে তাদের রেখে যাওয়া হয় এ নিবাসে। মাঝে মধ্যে হয়তো তাদের দেখতে আসেন স্বজনরা। তিন বেলা খাবার মেলে। কিন্তু বঞ্চিত থাকেন স্বজনদের সান্নিধ্য থেকে।
কিছু প্রবীণ রয়েছেন যারা বঞ্চিত খাবার ও সান্নিধ্য দু’দিক থেকেই। নানা কারণের তারা অবহেলিত।

পরিসংখ্যান বলা হয়েছে, প্রতিবছর বিশ্বে পাঁচ কোটি ৮০ লাখ মানুষ ৬০ বছরে পদার্পণ করছে। বাংলাদেশে প্রায় সোয়া কোটি মানুষ প্রবীণ। যা মোট জনসংখ্যার ৭ শতাংশেরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে- কোনো দেশের মোট জনসংখ্যার শতকরা ১০ হতে ১২ ভাগ প্রবীণ হলে ঐ দেশকে বার্ধক্য জনসংখ্যার দেশ ধরা হয়। সে হিসেবে আসছে কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ বার্ধক্য জনসংখ্যার দেশ হিসেবে চিহ্নিত হবে।

বার্ধক্যকে মানবজীবনের প্রধানতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। এ সমস্যা সম্পর্কে ব্যাপক গণসচেতনতায় জোর দিয়েছে। এ লক্ষ্যে ১৯৯১ সাল থেকে প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করে আসছে সংস্থাটি। জাতিসংঘ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ৬০ বছর ও তদূর্ধ্ব এবং উন্নত অঞ্চলের জন্য ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের প্রবীণ হিসেবে চিহ্নিত করেছে।

আজ বিশ্ব প্রবীণ দিবস। শুধু একটি দিবসের আনুষ্ঠানিকতার মধ্যেই তাদের সীমাবদ্ধ রাখলে হবে না। ভাবতে হবে তাদের নিয়ে। জীবনের একটি সময় তারাও পরিবারও রাষ্ট্রের জন্য কাজ করেছেন। তারা আমাদের বোঝা নন। পথ প্রদর্শক।


জেএইচ
 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission