ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশে এইডসে আক্রান্তদের বেশিরভাগই সমকামী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম
ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে এইডসের চিকিৎসা নিচ্ছেন প্রায় ৮ হাজার ৫০০ জন। তাদের মধ্যে প্রায় অর্ধেকই সমকামী, আর এই গোষ্ঠীর আক্রান্তদের ৮০ শতাংশই শিক্ষার্থী। এটি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল পর্যায় পর্যন্ত বিস্তৃত। স্বাস্থ্য অধিদপ্তরের এইডস নিয়ন্ত্রণ কর্মসূচি (এসটিডি) এবং মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণে এমনই চিত্র উঠে এসেছে, যা বিশেষজ্ঞদের মতে ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।

তথ্য অনুযায়ী, সমকামী আক্রান্তদের মধ্যে ২১ শতাংশের বয়স ১০ থেকে ১৯ বছরের মধ্যে, ৩১ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছর এবং বাকি ৪৮ শতাংশের বয়স ২৫ বছরের বেশি। অন্যদিকে সমকামীদের বাইরে আক্রান্তদের মধ্যে সামরিক বাহিনীর সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন, যাদের বড় একটি অংশ দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

রাজধানীতে সর্বোচ্চ এইচআইভি শনাক্ত হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। গত বছর এখানে ২৯৩ জন আক্রান্ত শনাক্ত হন। চলতি বছর প্রতি মাসে ২০০ থেকে ২৫০টি পরীক্ষা হচ্ছে, যার মধ্যে ২৮ থেকে ৩০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ছে। এদের প্রায় ৭০ শতাংশই সমকামী।
দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তকরণ কেন্দ্র মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল।

আরও পড়ুন

এখানে ২৫ শয্যার একটি বিশেষ ইউনিটে বর্তমানে ২২ জন রোগী চিকিৎসাধীন। প্রতিদিন গড়ে ছয় থেকে ১০ জন এইডসজনিত জটিলতা নিয়ে আসছেন। ২০২৫ সালে এই কেন্দ্রে ২ হাজার ৯২টি পরীক্ষায় ২৭২ জন এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১১৭ জন পুরুষ সমকামী, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।

হাসপাতালটির পরামর্শক ও প্রশাসনিক কর্মকর্তা মো. লিটন খান বলেন, একসময় যৌনকর্মী ও মাদকসেবীদের মধ্যে সংক্রমণের হার বেশি থাকলেও বর্তমানে সমকামীদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে, যা বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে আরও উদ্বেগজনক।

ঢাকার বাইরেও একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যশোর ২৫০ শয্যা হাসপাতাল কেন্দ্রে বর্তমানে সাড়ে তিন শতাধিক রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১ হাজার ২৪১টি নমুনা পরীক্ষায় ১৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ১২ জন সমকামী এবং তাদের মধ্যে আটজনই শিক্ষার্থী।

এই কেন্দ্রের পরামর্শক ও প্রশাসনিক কর্মকর্তা সুদেব কুমার বিশ্বাস বলেন, এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সমকামী আক্রান্তদের বড় অংশই শিক্ষার্থী। তারা কীভাবে সংক্রমিত হয়েছেন তা জানার পাশাপাশি প্রতিরোধের উপায়ও জানানো হচ্ছে।

জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির সিনিয়র ম্যানেজার মো. আখতারুজ্জামান বলেন, অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তুলনায় সমকামীদের মধ্যে সংক্রমণের হার বর্তমানে বেশি। একসময় যৌনকর্মীরা সংক্রমণের শীর্ষে থাকলেও সেটি এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। পরে মাদকসেবীদের মধ্যে বিস্তার দেখা গেলেও সেটিও কমেছে। বর্তমানে সংক্রমণের প্রধান ঝুঁকিতে রয়েছে সমকামী জনগোষ্ঠী।

ইউএনএইডসের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, বিশ্বে এইডসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৪ কোটি ৮ লাখ, যার একটি বড় অংশ সমকামী।

বাংলাদেশে এইচআইভি/এইডস নতুন কোনো বিষয় নয়। রোগী শনাক্তের আগেই ১৯৮৫ সালে প্রতিরোধে জাতীয় কমিটি গঠন করা হয়। প্রথম রোগী শনাক্ত হয় ১৯৮৯ সালে। বেসরকারি পর্যায়ে কার্যক্রম শুরু হয় ২০১০ সালে এবং সরকারি কর্মসূচি চালু হয় ২০১৬ সালে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু
সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরের ২৩ দিনেই মৃত্যু ঘটেছে ১১২ জনের। 
এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু
৭ বছরে ডেঙ্গুতে মৃত্যু তিন হাজার, আক্রান্ত প্রায় ৮ লাখ
বাংলাদেশে দুই দশকের অধিক সময় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। মশাবাহিত রোগটিতে সাম্প্রতিক বছরগুলোতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।
৭ বছরে ডেঙ্গুতে মৃত্যু তিন হাজার, আক্রান্ত প্রায় ৮ লাখ
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৩ শিশু। 
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা
বাংলাদেশের পরিবর্তিত পরিবেশের সঙ্গে বেশ ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে এডিস মশা । তাই ডেঙ্গুকে এখন আর শুধুমাত্র মৌসুমি রোগ হিসেবে বিবেচনার সুযোগ নেই।
ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত ৩৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রংপুর বিভাগ অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারে পরিণত হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি অনুসন্ধানে সেখানে দল পাঠিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
আরও পড়ুন
ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য
ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, ক্লিনিক সিলগালা
কবিরাজি চিকিৎসার নামে কিশোরীকে ঘরে নিয়ে যান মোশারফ, অতঃপর...
সমকামী প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী