তেহরানে সরকারি অবকাঠামোতে ইসরায়েলের ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ১০:১০ এএম


তেহরানে সরকারি অবকাঠামোতে ইসরায়েলের ভয়াবহ হামলা
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। এবার ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন সরকারি অবকাঠামোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। 

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় ভোরে ইসরায়েলি বাহিনী শহরটিতে নতুন ভাবে এ হামলা শুরু করে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানের পশ্চিম অংশে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরান থেকে আবারও এক দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা ইসরায়েলের দিকে এগিয়ে আসছে। ইসরায়েলের সেনা বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, তারা ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় যৌথ হামলা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলেও হামলা অব্যাহত রেখেছে দেশটি। বর্তমানে উভয়পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission