নড়াইলে আওয়ামী লীগ নেতাকে গুলি

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ মে ২০২৪ , ১০:৫৭ পিএম


নড়াইলে আওয়ামী লীগ নেতাকে গুলি
ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে (৪৮) গুলি করেছে দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

শুক্রবার (১০ মে) সন্ধ্যায় লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত মোস্তফা কামালকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

বিজ্ঞাপন

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বুক ও পিঠে গুলিবিদ্ধ হয়েছেন তিনি।

মোটরসাইকেলে করে লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় সমির সিকদারের বাড়ি কাছে পৌঁছালে দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করে বলে তার পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায়।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission