ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্কুলের আইপিএস কেনার জন্য ১ মাসের বেতন দিলেন ডেপুটি স্পিকার

বাসস

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আজ সকালে আকস্মিকভাবে কলমাকান্দা উপজেলার একটি স্কুল পরিদর্শনে যান। ছবি: সংগৃহীত

নেত্রকোণায় কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যুৎ বিভ্রাটজনিত ভোগান্তি দূর করতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে আইপিএস কেনার জন্য নিজের এক মাসের বেতনের সমপরিমাণ (১ লাখ) টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে কলমাকান্দা উপজেলার ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ আকস্মিক পরিদর্শনে গেলে অভিভাবকদের দাবির মুখে তিনি তাৎক্ষণিকভাবে এই মানবিক সহায়তা প্রদানের ঘোষণা দেন।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আকস্মিকভাবে স্কুলটি পরিদর্শনে যান। এ সময় স্কুলের সহকারী পরিচালক এনামুল হক তালুকদার তাকে স্বাগত জানান। প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দুই শিফটে চার শতাধিক শিক্ষার্থী স্কুলটিতে পড়াশোনা করছে। কিন্তু সাম্প্রতিক প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিশুদের পাঠদান ব্যাহত হচ্ছিল।

ডেপুটি স্পিকারের উপস্থিতির খবর পেয়ে স্কুলের গেটে জড়ো হন অভিভাবকরা। রুমা আক্তার, মরিয়ম, পিংকি সাহা ও রিমা আক্তারসহ বেশ কয়েকজন অভিভাবক বিদ্যুৎ সমস্যার কথা ডেপুটি স্পিকারের নিকট তুলে ধরেন এবং শিশুদের নিরবচ্ছিন্ন পাঠদানের স্বার্থে একটি আইপিএস স্থাপনের অনুরোধ জানান।

আরও পড়ুন

অভিভাবকদের কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনে ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ বা অন্য কারও অপেক্ষায় না থেকে আমি নিজেই এই সমস্যার সমাধান করছি। আইপিএস কেনার জন্য আমি আমার এক মাসের বেতন এক লাখ টাকা দিয়ে দিলাম। আপনারা শিশুদের জন্য দ্রুত একটি ভালো মানের আইপিএস কিনে নেবেন।’

ডেপুটি স্পিকারের এই অভাবনীয় ও দ্রুত সিদ্ধান্তে উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

স্কুল পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে এ সময় ডেপুটি স্পিকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
বিদ্যালয়ের মিটিংয়ে শিক্ষিকাকে থাপ্পড় দিলেন শিক্ষক
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
‘বৃক্ষ হত্যাকারীদের’ ধরতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় দিলেন ডেপুটি স্পিকার
রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস