দেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি: রাশেদা সুলতানা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ , ০৩:৩৩ পিএম


বাংলাদেশ
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি। নির্বাচনের ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে দেশের গণতন্ত্র বলে কিছু থাকবে না এবং দেশের মানুষের জন্য কোন মঙ্গল বয়ে আনবে না। সেই কথা বিবেচনা করেই নির্বাচন কমিশন নির্বাচনগুলো সহিংসতা মুক্ত রেখে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছে। 

বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১২টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বেগম রাশেদা সুলতানা এসব কথা বলেন। 

রাশেদা সুলতানা বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন ভালোভাবে সম্পন্ন হয়েছে। সামনের নির্বাচনগুলো আমরা আরও ভালোভাবে সম্পন্ন করতে চাই। নির্বাচন কমিশনের একটাই প্রত্যাশা নির্বাচনে যেন কোন বাত্যায় না ঘটে, কালিমা লিপ্ত না হয়। 

এ সময় নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের নিরপেক্ষতা বজায় রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন ও প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission