পাকিস্তানে হামলার পর সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা অমিত শাহর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৭ মে ২০২৫ , ০১:২২ পিএম


পাকিস্তানে হামলার পর যা বললেন অমিত শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভারত ও পাকিস্তান কেউই যেন কাউকে দেখতে পারে না। তাদের সম্পর্কটা এরকমই সাপে-নেউলে। এমন পরিস্থিতির মধ্যে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনা দু’দেশের চিরবৈরী মনোভাবকে আরও উসকে দিয়েছে। তারই অংশ হিসেবে দুই দেশ থেকে নেওয়া হয়েছে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপও। নতুন খবর হলো, পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, পেহেলগামে আমাদের নিরীহ ভাইদের নৃশংস হত্যার প্রতিক্রিয়া হলো ‘অপারেশন সিন্দুর’।

আরও পড়ুন

অমিত শাহ আরও লিখেছেন, মোদি সরকার ভারত এবং তার জনগণের ওপর যেকোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে বদ্ধপরিকর। 

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, ভারত সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এ ছাড়া দেশের সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আপনাদের জন্য গর্বিত।

বিজ্ঞাপন

এদিকে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলার পরই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান। এর উপযুক্ত জবাব দেওয়া হবে। 

অন্যদিকে, ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। যার মধ্যে রয়েছে তিনটি রাফাল এবং রাশিয়ান তৈরি একটি করে এসইউ-৩০ ও মিগ-২৯।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পর দিল্লি সোজাসুজি এর দায় চাপায় ইসলামাবাদের ঘাড়ে। দুই দেশ থেকে নেওয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপও। 

পরে উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু উপেক্ষা করে জম্মু-কাশ্মীরে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission