ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ভারতে অতিরিক্ত ফি ছাড়াই বিমানের ৬০ শতাংশ আসন পছন্দ করতে পারবেন যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১১:২২ পিএম
প্রতীকী ছবি

ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আকাশপথের যাত্রীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর নিয়ে এল দেশটির কেন্দ্রীয় সরকার। কেননা এবার থেকে বিমানের অন্তত ৬০ শতাংশ আসনে বসার জন্য যাত্রীদের আর কোনো বাড়তি ‘সিট সিলেকশন চার্জ’ বা আসন বাছাইয়ের মাশুল গুনতে হবে না। বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের মাধ্যমে ‘গ্রাহক শোষণের’ ভূরিভূরি অভিযোগ জমা পড়ার পর কঠোর এই নির্দেশনা জারি করেছে দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।

দীর্ঘদিন ধরে যাত্রীরা অভিযোগ করে আসছিলেন, উইন্ডো (জানালার পাশে), আইল (রাস্তার পাশে) কিংবা আরামদায়ক লেগরুমের আসন বুক করতে গেলে বিমান সংস্থাগুলো টিকিটের দামের বাইরেও মোটা অঙ্কের ‘হিডেন চার্জ’ দাবি করে। অধিকাংশ ক্ষেত্রে কেবল মাঝের সারির কয়েকটি অস্বস্তিকর আসন ফ্রি রাখা হতো। সরকারের নতুন নির্দেশ অনুযায়ী, এখন থেকে প্রতিটি ফ্লাইটের অর্ধেকেরও বেশি আসন কোনো অতিরিক্ত ফি ছাড়াই যাত্রীদের পছন্দের জন্য উন্মুক্ত রাখতে হবে।

আরও পড়ুন

ডিজিসিএ বিমান সংস্থাগুলোকে আরও জানায়, এখন থেকে একই পিএনআর বা একই টিকিটের অধীনে ভ্রমণকারী যাত্রীদের অবশ্যই একসঙ্গে বসার ব্যবস্থা করতে হবে। অনেক সময় পরিবার বা দলবদ্ধভাবে ভ্রমণকারীদের আলাদা আলাদা আসনে বসিয়ে দেওয়ার ফলে ফ্লাইটের আগে কর্মীদের সঙ্গে যাত্রীদের তিক্ত বাদানুবাদ ও বিশৃঙ্খলা তৈরি হতো। বিশেষ করে শিশু বা বয়স্ক সদস্যদের নিয়ে ভ্রমণকারী ভারতীয় পরিবারগুলোর জন্য এই নতুন নিয়মটি বড় ধরনের দুশ্চিন্তা দূর করবে।

ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা আরও জানায়, ফ্লাইট বিলম্ব, বাতিল কিংবা আসন পূর্ণ থাকার অজুহাতে যাত্রীদের বিমানে উঠতে না দেওয়ার ক্ষেত্রে তাদের অধিকারগুলো সুনির্দিষ্ট করতে হবে। বিমান সংস্থাগুলোকে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিমানবন্দর কাউন্টারে এই অধিকারগুলো বড় অক্ষরে প্রদর্শন করতে বলা হয়েছে। এমনকি সাধারণ মানুষের সুবিধার্থে তথ্যগুলো হিন্দি ও ইংরেজি ছাড়াও বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের তীব্র সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে একটি পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ভারতের রণথম্বোর জাতীয় উদ্যানের একটি কাদাময় সড়কে হঠাৎ তৈরি হলো যানজট। অন্য কোনো যানবাহন বা দুর্ঘটনা নয়, বরং বনের রাজা বাঘ নিশ্চিন্তে দুপুরের ঘুম দেওয়ায় যানজট সৃষ্টি হয়। রাজস্থানের বিখ্যাত এ অভয়ারণ্যে সাফারিতে বেরিয়ে পর্যটকরা এমনই এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন। যার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এলেনা নামে এক বিদেশি পর্যটক তার ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করার পর থেকেই তা ভাইরাল হয়।  ভিডিওটিতে দেখা যায়, ধুলোবালি ঘেরা সাফারির আঁকাবাঁকা রাস্তার ঠিক মাঝখানে আয়েশ করে ঘুমাচ্ছে একটি বিশালদেহী বাঘ। আর তাকে না জাগিয়ে বা বিরক্ত না করে পথের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় ৩০টি পর্যটকবাহী জিপ। বাঘটিকে একটু কাছ থেকে দেখার জন্য পর্যটকদের মধ্যে ফিসফিসানি আর ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে এক নীরব ব্যস্ততা তৈরি হয়। বেশ কিছু সময় ঘুমিয়ে নেওয়ার পর বাঘটি ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, সাধারণ গৃহপালিত বিড়ালের মতো শরীর দোলা দিয়ে একটু আলসেমি ভাঙে, এবং উপস্থিত জিপের মানুষগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে শান্ত পায়ে বনের গহীনে মিলিয়ে যায়। ভিডিওটির ক্যাপশনে এলেনা রসিকতা করে লিখেছেন, ভারতের চিরচেনা যানজটের অভিজ্ঞতা যদি রাজকীয় হতে হয়, তবে তা এমনই হয়। তার এ পোস্টটিতে প্রায় ছয় লক্ষাধিক ভিউ এবং হাজার হাজার লাইক পড়েছে।  নেটিজেনরাও মন্তব্য বাক্সে মজার সব মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। অনেকেই বলছেন, বনের রাজা যে নিজের ইচ্ছামতোই চলবেন; তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। কেউ বা কমেন্ট করেছেন, বাঘটি হয়তো পর্যটকদের মনে করিয়ে দিতে চেয়েছিল যে জঙ্গলটি আসলে কার শাসনে চলে। সূত্র: এনডিটিভি আরটিভি/এসআর  
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগের মুখে ইরান কখনোই মাথা নত করবে না এবং দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক সামরিক জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। 
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
আরও পড়ুন
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ 
ভারতে পাচারকালে জাফলং সীমান্তে নারীসহ ৭ জন আটক
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের বার্তা