হাসপাতালে নার্সের মৃতদেহ উদ্ধার

ডয়চে ভেলে

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ , ০১:০৬ পিএম


হাসপাতালে নার্সের মৃতদেহ উদ্ধার
ফাইল ছবি

আবার হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে। হুগলির সিঙ্গুরে এক নার্সিংহোম থেকে তরুণী নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার।

বিজ্ঞাপন

মৃত ওই তরুণী নন্দীগ্রামের বাসিন্দা। তিন দিন আগে সিঙ্গুরের ওই নার্সিংহোমে নার্সের কাজে যোগ দিয়েছিলেন তিনি। বুধবার রাতে হাসপাতালে চারতলার একটি ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঠিক এক বছর আগে কলকাতায় আরজি কর মেডিক্যাল কলেজে এক জুনিয়র চিকিৎসককে হাসপাতাল চত্বরেই ধর্ষণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ। যার তদন্ত এখনো চলছে। ঘটনাটি ঘিরে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ।

বিজ্ঞাপন

১৪ অগাস্ট শুরু হয়েছিল রাত দখলের আন্দোলন। বৃহস্পতিবার সেই আন্দোলনের এক বছর পূর্তি হলো। আর সেদিনই এই ঘটনা ঘটলো সিঙ্গুরে। মৃত তরুণীর পরিবার একাধিক অভিযোগ করেছে।

সিঙ্গুর গ্রামীণ থানার পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনসহ একাধিক ধারায় তারা মামলা রুজু করেছে। পরিবারের দাবি মেনে শুক্রবার ম্যাজিস্ট্রেটের সামনে দেহের ময়নাতদন্ত হবে। সেই রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, তা এখনো জানায়নি পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার ময়নাতদন্তের পরেই বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission