ভারতের সেভেন সিস্টার্সের এক রাজ্যকে ফের নিজেদের বলে দাবি চীনের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০৫:৩৪ পিএম


ভারতের সেভেন সিস্টার্সের এক রাজ্যকে ফের নিজেদের বলে দাবি চীনের
প্রতীকী ছবি

ভারতের সেভেন সিস্টার্সখ্যাত অঞ্চলের অন্তর্ভুক্ত অরুণাচল রাজ্যকে আবার নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। এ নিয়ে এরই মধ্যে প্রতিবাদও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। 

প্রতিবেদন অনুযায়ী, অরুণাচল প্রদেশকে জাংনান নাম দিয়েছে চীন। মঙ্গলবার (২৫ নভেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং দাবি করেছেন, এই জাংনান চীনের ভূখণ্ড। ভারত যে অবৈধভাবে অরুণাচল প্রদেশ নামে একটি অঞ্চল গঠন করেছে, সেটিকে আমরা কখনো স্বীকৃতি দেইনি।

বিজ্ঞাপন

এদিকে গত ২১ নভেম্বর সাংহাই বিমানবন্দরে পেমা ওয়াং থংডক নামে অরুণাচল প্রদেশের এক নারীকে ১৮ ঘণ্টা ধরে আটকে রাখার অভিযোগ ওঠে চীনা ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। তার পাসপোর্টে জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশ উল্লেখ থাকায় তা ‘অবৈধ’ বলে দাবি করে চীনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ওই অঞ্চলের বাসিন্দারা ভারতীয় পাসপোর্ট নিয়ে ভ্রমণ করার পূর্ণ অধিকার রাখেন।

বিজ্ঞাপন

চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই নারীকে আটকানো হয়নি কিংবা হয়রানিও করা হয়নি। মাও নিং বলেন, আইন অনুযায়ী নিয়মিত তল্লাশি করা হয়েছে। কোনো জোরপূর্বক ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার আইনগত অধিকার সংরক্ষিত ছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ। চীনের অস্বীকারে এই বাস্তবতা বদলাবে না।

বিজ্ঞাপন

২০২৩ সালে চীন একই কারণে অরুণাচল প্রদেশের কয়েকজন ভারতীয় ক্রীড়াবিদকে ‘স্ট্যাপলড ভিসা’ দিয়েছিল, যেখানে পাসপোর্টে সিল না মেরে আলাদা কাগজে ভিসা দেওয়া হয়। ভারতীয় অঞ্চল হিসেবে স্বীকৃতি না দেওয়ার নীতির অংশ হিসেবে কাশ্মীরের অনেক বাসিন্দাকেও একই ধরনের ভিসা দিয়েছে চীন।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission