বিধানসভা নির্বাচন

‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান নিয়ে তুমুল সংঘর্ষ!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬ , ০৮:২৪ পিএম


‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান নিয়ে তুমুল সংঘর্ষ!
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে স্বাধীনতার পর এই প্রথম রাজ্য সরকার গঠনের পথে রয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে অভূতপূর্ব এই বিজয়ের খবরে একাধিক জায়গায় বাজতে শুরু করেছে ডিজে, উড়ছে গেরুয়া আবির। এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে সংঘাতের খবরও আসছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (৪ মে) একটি ভোট গণনাকেন্দ্রের বাইরে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পাল্টা শুরু হয় বিজেপির ‘জয় শ্রী রাম’ স্লোগান। এরপরই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।

সবশেষ সংঘাতের ঘটনা ঘটেছে কোচবিহারের দিনহাটায়। সেখানে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন

সংঘর্ষের সময় দলীয় নেতাকর্মীদের ‘জয় শ্রী রাম’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। দিনহাটায় বিজেপির প্রার্থী অজয় রায়, তৃণমূলের উদয়ন গুহ। গণনা করা ভোটের সবশেষ প্রবণতায় দেখা যায়, অজয় রায় ১০ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে বিজেপি কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন।

এদিকে টিভি নাইন জানায়, ক্যানিং পূর্বের গণনা কেন্দ্রে তুমুল উত্তেজনা দেখা দেয়। ভোট গণনা কেন্দ্রের মধ্য থেকেই হই হই রব! আসানসোল গণনা কেন্দ্রের বাইরেও উত্তেজনা। ভোট গণনা কেন্দ্র থেকে কিছুটা অদূরে তৃণমূল ক্যাম্প অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। 

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। আসানসোলে ইঞ্জিনিয়ারিং কলেজের বাইরে গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের ক্যাম্পেও সংঘর্ষের খবর মিলেছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission