জয়পুরহাটে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭ , ১০:২১ এএম


জয়পুরহাটে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকরগাছিতে বিদ্যুতায়িত হয়ে কারিমা খাতুন (২৫) নামে গৃহবধূর মারা গেছেন।

বিজ্ঞাপন

নিহত গৃহবধূ ওই উপজেলার আব্দুর রহিমের স্ত্রী।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কিরণ কুমার রায় জানান, সোমবার রাতে প্রচণ্ড ঝড়ের কারণে বিদ্যুতের তার ছিড়ে গৃহবধূ ও গবাদীপশু বিদ্যুতায়িত হয়, এতে করে ঘটনাস্থলেই গবাদীপশুর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে গৃহবধূ গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission