এম্বুলেন্স থেকে রাস্তায় ছিটকে পড়লো লাশ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৬ এপ্রিল ২০২১ , ১০:৩২ পিএম


এম্বুলেন্স থেকে রাস্তায় ছিটকে পড়লো লাশ
ছবি: সংগৃহীত

ক্রমেই ভয়াবহ হচ্ছে ভারতের পরিস্থিতি। মরদেহ পরিবহনের জন্য পর্যাপ্ত এম্বুলেন্সও পাওয়া যাচ্ছে না দেশটিতে। হাসপাতালগুলোতে এক গাড়িতেই বহন করতে হচ্ছে একাধিক মরদেহ। জরাজীর্ণ একটি এম্বুলেন্স থেকে রাস্তায় ছিটকে পড়েছে একটি মরদেহ। যা দেখে হতভম্ব উপস্থিত সবাই। 

বিজ্ঞাপন

মরদেহ ছিটকে পড়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, মধ্য প্রদেশের রাজধানী ভুপাল থেকে প্রায় ৫৭ কিলোমিটার দূরে জেলা পর্যায়ের কোনও হাসপাতাল থেকে মরদেহটি বহন করা হচ্ছিল।

ভিডিও ভাইরালের পর পরিবারের সদস্যরা বলছেন, আমাদের না জানিয়েই মরদেহটি অন্য কোথাও নেয়া হচ্ছিল। এভাবে হয়তো অনেক মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে না। 

বিজ্ঞাপন

৫০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এম্বুলেন্সভর্তি করোনা রোগীদের মরদেহ নিয়ে গাড়িটি হাসপাতাল থেকে বের হয়। হাসপাতালের গেট থেকে বেরুনোর সময় একটি মরদেহ ছিটকে পড়ে রাস্তায়। পরে আশপাশের লোকজন গিয়ে লাশটিকে এম্বুলেন্সে তুলতে গিয়ে একাধিক লাশের সন্ধান পান।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission