চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আরটিভি অনলাইন রিপোর্ট, চুয়াডাঙ্গা

শনিবার, ২২ এপ্রিল ২০১৭ , ০৫:৪৫ পিএম


চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শওকত ফরায়েজী নামের স্থানীয় এক বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

নিহত শওকত ফরায়েজী জগন্নাথপুর গ্রামের নেওয়াজ ফরায়েজীর ছেলে ও কালিদাশপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহতের পরিবার জানায়, শনিবার সকালে নিজ ভুট্টা ক্ষেত দেখতে যান শওকত। পরে কয়েকজন কৃষক তার ক্ষতবিক্ষত মরদেহ ভুট্টা ক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে খবর দেয়। দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ। 

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু বলেন, গ্রাম্য প্রতিপক্ষ ও দলীয় কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। 

আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন জানান, কৃষকরা নেওয়াজ ফরায়েজীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission